স্বল্প সময়, কম খরচ : বেড়েছে ভুট্টার ফলন
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শেরপুর সংবাদদাতা:
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার ভুট্টা চাষে কৃষকরা বেশি ঝুঁকে পড়ছেন। তিনি বলেন, ভুট্টা চাষে খরচ কম লাগে। ফলন ও বেশি হয়। ভাল বাজারমূল্য ও লাভ বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বাড়ছে বলে দাবি জেলা কৃষি বিভাগের। আর সেই আশায়ই সীমান্তাঞ্চলসহ জেলার অপরাপর উপজেলাগুলোয় কৃষকেরা ভুট্টা ক্ষেতে ব্যাপক পরিশ্রম করেছেন। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। তারা জেলা উপজেলায় ভুট্টা চাষে তদারকি যেমন বাড়িয়েছেন। তেমনি ইদানিং ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ ও বাড়ছে বলে কৃষি বিভাগের ধারণা। অপরদিকে চলতি বছর অন্যান্য বছরের তুলনায় বেশি ভুট্টা চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা ও ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগ ও কৃষকরা।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যা মতে ২০২৬-২০২৭ অর্থ বছরে শেরপুর জেলায় ৫ হাজার ৫৩ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৩ হেক্টর।
ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর গ্রামের ভুট্টা চাষি শিফাত বলেন, এবার আমি ৪ একর জমিতে ভুট্টা চাষ করেছি। এছাড়াও এলাকায় কৃষকরা এবার ভুট্টা চাষ বেশী করেছেন। ভুট্টার উৎপাদন খরচ যেমন কম, দামও বেশি থাকে। এ জন্য কৃষকরা ভুট্টা চাষে বেশি ঝুঁকে পড়েছেন।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপ-পরিচালক হোসেন বলেন, ভুট্টা চাষ স্বল্প সময়ে অল্প খরচে বেশি লাভজনক এবং সহজলভ্য হওয়ায় কৃষকরা দিনকে দিন ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়ছেন। আবার অনেক জায়গায় ভুট্টা গাছ দিয়ে সাইলেস (গোখাদ্য) হাঁস মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে তাই চাহিদা এবং বাজারমূল্য ও বাড়ছে।
কৃষকরা জানান, ভুট্টা চাষে অন্য ফসলের তুলনায় পরিচর্যা কম করতে হয়। পানি ও কম লাগে। বালাইনাশকের প্রয়োজনীয়তাও কম এবং মাড়াই প্রক্রিয়াও সহজ। তাই আমরা ভুট্টা চাষে বেশি আগ্রহী।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন বলেন, কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আশা করছি এ বছর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রাকৃতিক কোনো দুর্যোগের না হলে লক্ষ্যমাত্রা ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)