শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছড়ি ঘোরাচ্ছে ৬ ‘কুতুব’

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, রাত ৩:৩৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৫৩
নিজস্ব প্রতিবেদক:
ছয়জন কর্মকর্তার হাতেই এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিকাংশ কাজকর্ম। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব মর্যাদার এসব কর্মকর্তা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একাধিক অধিশাখা ও শাখার দায়িত্ব পালন করছেন। কারও কারও বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। দীর্ঘদিন ধরে এই মন্ত্রণালয়ে রয়েছে তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসন, অর্থ, পুলিশ, রাজনৈতিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক গুরুত্বপূর্ণ শাখা, অনুবিভাগ কিংবা অধিশাখার দায়িত্বে রয়েছে মাত্র ছয়জন কর্মকর্তা।
তারা হলো- জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামান, যুগ্ম সচিব শহীদ মোহাম্মদ ছাইদুল হক, উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ও নূরে মাহবুবা জয়া এবং সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন এবং যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিজেদের প্রভাব বহাল রাখার জন্য এসব কর্মকর্তা নতুন করে পদায়ন ঠেকাতে মরিয়া। এজন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে পদায়ন বন্ধ। মূলত এ ছয় কর্মকর্তাই মন্ত্রণালয়ে প্রভাবের ছড়ি ঘোরাচ্ছে।
সূত্র বলছে, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামান একাই এ বিভাগের অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি প্রশাসন, অর্থ ও মেডিকেল অনুবিভাগ, রাজনৈতিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধিশাখা ও আইসিটি সেলের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ সালের দিকে উপসচিব হিসেবে যোগ দেন। এরপর একাধিক পদোন্নতি পেলেও একই মন্ত্রণালয়ে রয়েছেন।
আবু হেনা মোস্তফা জামান বলেন, মন্ত্রণালয়ে কর্মকর্তার সংখ্যা কমে যাওয়ায় তিনি এসব দায়িত্ব পালন করছেন।
জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রশাসন অধিশাখা, মেডিকেল অনুবিভাগ-১ ও মেডিকেল অনুবিভাগ-২-এ দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালে সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদের একান্ত সচিব (পিএস) হিসেবে এ মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। একই বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার পুলিশ-১ শাখায় দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তাঁকে পুলিশ-৪ ও পুলিশ-৫ শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মাহবুবুল আলম মজুমদার এ মন্ত্রণালয়ে ৫ বছর ধরে কর্মরত।
জননিরাপত্তা বিভাগের উপসচিব নূরে মাহবুবা জয়া কাজ করছেন পুলিশ-৩ শাখায়। এ ছাড়া এনটিএমসি-১ ও এনটিএমসি-২ শাখারও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি। নূরে মাহবুবা ২০১৫ সালের দিকে অবিভক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর চার বছরের জন্য মিশনে যান। সেখান থেকে ফিরে আবার যোগদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ একই সঙ্গে প্রশাসন বিভাগ ও পরিকল্পনা অনুবিভাগে যুক্ত রয়েছেন। ২০১৭ সালের দিকে এ মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। তখন থেকে একই মন্ত্রণালয়ে কর্মরত তিনি।
সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন প্রশাসন ও অর্থ অনুবিভাগের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি আইন ও শৃঙ্খলা অনুবিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগেরও দায়িত্বে রয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন এক বছর ধরে।
এ বিষয়ে জানতে চাইলে খায়রুল কবীর মেনন বলেন, আইন ও শৃঙ্খলা বিভাগে একজন কর্মকর্তা যোগ দেওয়ায় তার দায়িত্ব গতকালই ছেড়ে দিয়েছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে