শানে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম:
স্বচক্ষে দেখা কিছু কথা
, ১৬ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
পর্দা পালনের অনন্য দৃষ্টান্ত:
১)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যে পর্দার বিষয়ে কতটা গুরুত্ব দিয়ে থাকেন সে সম্পর্কে একদিনের একটি ঘটনা। একদিন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি দয়া ইহসান মুবারক করে সেলাই সেকশনের কার্যক্রম দেখতে তাশরীফ মুবারক আনলেন। সেখানে একটি জানালা বন্ধ করা অবস্থায় ছিলো কিন্তু জানালার পর্দাটা একটু সরে গিয়েছিলো।
আমরা দেখতে পেলাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি সবকিছু দেখার পর যেখান থেকে সেই জানালাটি দেখা যাচ্ছে সেদিকে আর অগ্রসর হচ্ছিলেন না।
তিনি বললেন, জানালার পর্দাটা ঠিক করে দাও”। পর্দা ঠিক করার পর তিনি সেখানে তাশরীফ মুবারক নিলেন।
অথচ জানালাটি লাগানো ছিলো। বাহির থেকে কিছু দেখা যাচ্ছিলো না। তারপরও শুধুমাত্র পর্দাটা ঠিক না থাকার কারণে তিনি সেদিকে তাশরীফ মুবারক নিচ্ছিলেন না।
এ থেকে বুঝা যায় যে, তিনি কত বেমেছাল তাক্বওয়া অবলম্বন করে থাকেন। সুবহানাল্লাহ! বর্তমান যামানায় এরূপ তাক্বওয়ার দৃষ্টান্ত বিরল।
- আমিনা আহমাদ মু'মিনা।
২)
আমি দেখেছি, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি নজিরবিহীন পর্দা পালন করেন। পাঁচ বছরের ছেলে শিশুর সাথে পর্দা করাকে ফরয করা হয়নি, তারপরেও শুধুমাত্র তাক্বওয়া অবলম্বনের কারণে তিনি পাঁচ বছরের বেশি বয়সী ছেলে শিশুদের সাথেও দেখা করেন না।
শরীয়ত মুবারক পালনের ক্ষেত্রে তিনি কতই না যতœবান! সুবহানাল্লাহ!
কোনো প্রয়োজনে বাইরে গেলে সিঁড়ি পুরোপুরি কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় এবং ড্রাইভারের সামনেও পর্দা দিয়ে দেয়া হয়। আশপাশ থেকে সমস্ত পুরুষ লোক সরিয়ে দেয়া হয়। লাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে উনারা গাড়ীতে উঠেন। তারপর ড্রাইভার গাড়ীতে উঠার পর লাইট জ্বালানো হয়।
আমি জীবনে এরকম পর্দার কথা শুনিনি, কখনো দেখিনি। সুবহানাল্লাহ!
-আহমাদ নাদিমা খানম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












