স্কুলে বাংলা-ইংরেজির সঙ্গে ৩য় ভাষা শেখানোর পরিকল্পনা, ভাবনায় ‘আরবি’
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের স্কুলশিক্ষায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে আরবিকে সেই ভাষা হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২৭ সালের পাঠ্যবই পরিমার্জন এবং ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম প্রণয়নের প্রস্তুতির আলোচনায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এনসিটিবির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আরবিকে প্রাথমিকভাবে বিবেচনায় নেয়ার পেছনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের বাস্তব চাহিদাও কাজ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক শ্রমবাজার, উচ্চশিক্ষা ও ভাষাগত যোগাযোগের সুযোগ বিবেচনায় আরবিকে গুরুত্ব দেয়া হচ্ছে। তবে, এটি স্কুলের নিয়মিত পাঠ্যসূচির বাধ্যতামূলক বিষয় হবে, নাকি ঐচ্ছিক বা সহশিক্ষা কার্যক্রমের আওতায় থাকবে- সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষকদের প্রস্তুতি, অবকাঠামো, পাঠ্যবইয়ের বিষয়বস্তু, প্রশিক্ষণব্যবস্থা এবং বাস্তবায়নের সক্ষমতাসহ সবকিছু পর্যালোচনা করা হবে। প্রয়োজনে প্রথম ধাপের অভিজ্ঞতা যাচাই করে পরে ধাপে ধাপে এটি বিস্তৃত করা হতে পারে। দেশের শিক্ষকদের বড় অংশ এখনও এ বিষয়ে প্রস্তুত নন। তাই শুরুতে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের বদলে বিকল্প কাঠামো নিয়ে ভাবা হচ্ছে। জেলা বা উপজেলা পর্যায়ে নির্দিষ্ট ভাষা প্রশিক্ষণকেন্দ্র, সরকারি ইনস্টিটিউট বা নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানি, কোরিয়ান বা অন্য বিদেশি ভাষার মতো কোর্স চালুর ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পরই বিষয়টি চূড়ান্ত হবে।
এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর বলেন, ২০২৮ সালের শিক্ষাক্রম নিয়ে বিস্তৃত কাজ হবে এবং বর্তমান কারিকুলামকে সময়োপযোগী করে পরিমার্জন করা হবে। নতুন বইয়ের কনটেন্ট এখনও চূড়ান্ত হয়নি। বিষয়ভিত্তিক কর্মশালা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তা নির্ধারণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)