সৌন্দর্যচর্চা: টানটান ত্বক পেতে কী করবেন?
রাতে ঘুমানোর আগে ত্বকে নারকেলের তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ দিয়ে বানিয়ে নিন ফেস মাস্ক। এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যা ত্বককে টানটান করতে সাহায্য করে। ডিমের সাদা অংশ তুলা বা ব্রাশের সাহায্যে মুখের এবং ঘাড়ের ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যবহার করতে পারেন কলার প্যাক। কলা অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ, যা ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা। একটি পাকা কলা চটকে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
সমপরিমাণ কফি গুঁড়া ও মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণে নারকেলের তেল যোগ করুন। প্যাকটি ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানির সাহায্যে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশের সঙ্গে মধু মেশান। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। ত্বকে টানটান ভাব চলে আসবে এটি নিয়মিত ব্যবহার করলে।
দই এবং মধুর মাস্কও ত্বকের শুষ্কতা দূর করে এবং বার্ধক্যের গতি কমায়। ১ থেকে ২ চা চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
একটি পাকা পেঁপে চটকে পেস্ট তৈরি করে নিন। কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন, পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে টানটান করতে সাহায্য করে।
চালের গুঁড়া, মধু ও টক দই একসঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন ত্বকে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসার পাশাপাশি টানটান হবে ত্বক।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।