সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার (১৩ মার্চ) সকালে মদিনা থেকে মক্কা নগরীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফোরকানের ছোট ভাই মোহাম্মদ লোকমান বলেন, ‘আমার ভাইয়ের জেদ্দার সাদী মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত শনিবার তার আরেক বন্ধু মোস্তফাকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় জিয়ারত করতে গিয়েছিলেন। মদিনায় জিয়ারত শেষে মক্কায় ওমরা হজ পালন করতে যাওয়ার সময় গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে। আমরা গত সোমবার সন্ধ্যায় প্রবাসে থাকা আত্মীয়-স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। এখন মরদেহ কীভাবে দেশে আনা যায় সে বিষয়ে চেষ্টা করছি।’
ফোরকান ২৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সর্বশেষ ২০ জানুয়ারি দেশ থেকে ঘুরে তিনি সৌদি আরব যান। ঈদুল আজহার পর দেশে ফিরে মেয়ের বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল তার।
সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার একজনসহ দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সাতকানিয়ার বাসিন্দার নাম মোহাম্মদ ফোরকান। অপরজন বাঁশখালীর বাসিন্দা বলে জেনেছি। তাদের মরদেহ দেশে আনার জন্য স্বজনরা আইনগতভাবে চেষ্টা করছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)