সুলভ মূল্যের বিক্রয় কেন্দ্র:
সোয়া এক ঘণ্টার মধ্যে শেষ গরুর গোশত
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পবিত্র রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে গোশত, দুধ ও ডিম বিক্রির চতুর্থ দিন ছিল গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার)। রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় সুলভ মূল্যের পণ্যের ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান পৌঁছার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু পৌঁছায় ৪০ মিনিট দেরিতে ১০টা ৪০ মিনিটে। আর প্রতিনিধিরা বিক্রি শুরু করেন পৌনে ১১টার দিকে। সোয়া এক ঘণ্টার মধ্যেই গরুর গোশত শেষ হয়ে যায়।
ভ্রাম্যমাণ গাড়ি থেকে এক কেজি করে গরু, খাসি ও ড্রেসড ব্রয়লার মুরগির গোশত এবং দুই লিটার দুধ, এক ডজন ডিম কেনেন আদাবরের বাসিন্দা কুতুব উদ্দিন। আর মেয়ের বাসার জন্য শুধু এক কেজি গরুর গোশত কেনেন তিনি। নিজের ও মেয়ের জন্য সব মিলিয়ে ২ হাজার ৫২০ টাকার খাদ্যপণ্য কিনেছেন।
কুতুব উদ্দিন বলেন, ‘গত বছরও সুলভ মূল্যে একাধিকবার গোশত ও অন্যান্য পণ্য কিনেছি। সেই অভিজ্ঞতা থেকেই এ বছরও কিনতে এসেছি। গোশত মোটামুটি ঠিক আছে, তবে চর্বির পরিমাণ বাজার থেকে তুলনামূলক বেশি।’
দুপুর ১২টার দিকে ১২০ কেজি গরুর গোশত বিক্রি শেষ হয়। খাসির গোশত শেষ হয় তারও আগে। সোয়া ১২টার পরে শুধু মুরগি, দুধ ও ডিম বিক্রি করা হয়। তখনো ক্রেতাদের সারি কিছুটা ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)