সেপ্টেম্বরে বিচারবহির্ভূত হত্যাকা- ৮টি’
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত সেপ্টেম্বরে বিচারবহির্ভূত হত্যাকা-ের আটটি ঘটনা ঘটেছে। একই মাসে দেশে গণপিটুনিতে মৃত্যু হয়েছে ১৭ জনের। আর রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৮ জন।
সংগঠন ‘অধিকার’র সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা দেখা যায় জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এ সময় ১ হাজার ৫৮১টি বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা ঘটেছে। তবে এ সংখ্যা সম্পর্কে এখনো নিজেরা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি অধিকার। তথ্যগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রী ও জাতীয় নাগরিক কমিটি থেকে নেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মে ও জুনে একজন করে বিচারবহির্ভূত হত্যার শিকার হন। এপ্রিলে এ সংখ্যা ছিল দুই। মার্চ ও আগস্টের ৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেপ্টেম্বরে নিহত আটজনের মধ্যে তিনজন যৌথ বাহিনীর নির্যাতনে, একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের নির্যাতনে, একজন পুলিশের নির্যাতনে এবং তিনজন যৌথ বাহিনীর গুলিতে নিহত হন।
প্রতিবেদনে এ বছরে ২০ জন গুমের শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে মার্চে দুজন এবং এপ্রিল ও মে মাসে চারজন করে গুম হয়। সবচেয়ে বেশি গুম হয় জুলাইয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার এ সময়ে ১০ জন গুমের শিকার হন। এছাড়া জুলাইয়ে চারজন ও ৫ আগস্ট একজন সাংবাদিক নিহত হন। পাঁচটি হত্যাকা-ই ঘটে পুলিশের গুলিতে।
অধিকারের তথ্য বলছে, চলতি বছর গণপিটুনিতে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এর মধ্যে আগস্টের প্রথম পাঁচদিনেই মৃত্যু হয় ৩৫ জনের। এ মাসের বাকি দিনগুলোয় নিহত হন ১৪ জন। আর সেপ্টেম্বরে গণপিটুনিতে নিহত হন ১৭ জন। এছাড়া জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২৯ জন গণপিটুনিতে নিহত হন।
রাজনৈতিক সহিংসতায় চলতি বছর ২৫৪ জন মারা গেছেন বলে অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি নিহত হয় ১-৫ আগস্ট। এ সময়ে ৯৩ জন নিহত হন। দেশে কোনো সরকার না থাকার তিনদিনে নিহত হন চারজন। আর অন্তর্র্বতী সরকার ক্ষমতা গ্রহণের পর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় মারা যান ৫২ জন। এছাড়া জানুয়ারিতে ২২, ফেব্রুয়ারিতে ১৫, মার্চে ৮, এপ্রিলে ৮, মে মাসে ১৮, জুনে ২০ ও জুলাইয়ে ১৪ জন রাজনৈতিক সহিংসতায় মারা যান।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।