সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে জাহাঙ্গীর বাহিনীর অপহরণ
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়।
জেলেদের মহাজন নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর রাতে সুন্দরবনের ফুসফুসের চরের কাছে সাগর মোহনায় মাছ ধরাতে গেলে জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়া দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটক রয়েছেন। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫-১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিল বলে জানায় ওই মহাজন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফুসফুসেরচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে বনরক্ষীরা অভিযানে নেমেছেন। এখন পর্যন্ত অপহৃত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শরণখোলা থানার অফিসার ইনচাজ (ওসি ) শামিনুল হক বলেন, সুন্দরবনে ১৭ জন জেলে অপহরণের খবর শুনেছি। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবরোধ শুরুর পর থেকে আটটি সৌদি ট্যাংকারে হামলা, আটকা ২৯ জাহাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজারে সবকিছুর দাম চড়া, ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাব
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার পারদ শনাক্ত
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোমুখি ছাত্রদল-শিবির, আবার অস্থির শিক্ষাঙ্গন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্যাডেল রিকশার বদলে ব্যটারিচালিত রিকশা চালুর উদ্যোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাল ফিতার ফাঁসে সরকারি সেবা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাদ্য উৎপাদনে সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাধবপুরে বাবার ওপর অভিমান করে শিশুর আত্মহত্যা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)