সুদানে যুদ্ধবিমান বিক্রি বন্ধ হলেও লিবিয়ায় ৫ কার্গো অস্ত্র পাঠাল পাকিস্তান
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান লিবিয়ার পূর্বাঞ্চলের সামরিক শাসক হাফতারের নেতৃত্বাধীন সরকারের কাছে কিছু অস্ত্র সরবরাহ করেছে। এই চুক্তির অর্থায়ন করেছে সৌদি আরব।
মার্চ মাসে পাকিস্তান থেকে অন্তত পাঁচ কার্গো বিমান অস্ত্র নিয়ে বেনগাজি বিমানবন্দরে অবতরণ করে এবং সেগুলো খালাস করা হয়। এসব সরবরাহ প্রত্যক্ষ করা এক কর্মকর্তা মিডল ইস্ট আইকে এ তথ্য জানায়। আরেক কর্মকর্তা নিশ্চিত করে যে, পাকিস্তান থেকে অস্ত্রের চালান গেছে। তবে কী ধরনের অস্ত্র সরবরাহ করা হয়েছে, তা সে উল্লেখ করেনি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, হাফতারের পূর্বাঞ্চলীয় সরকার পাকিস্তানের সঙ্গে ৪০০ কোটি ডলারের একটি অস্ত্রচুক্তি করেছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ডিসেম্বর মাসে বেনগাজি সফরের পর এই চুক্তি চূড়ান্ত হয়।
লিবিয়ায় পাকিস্তানি অস্ত্র পৌঁছানোর বিষয়টি আগে প্রকাশ পায়নি। তবে এটি এমন এক প্রেক্ষাপটে ঘটছে, যেখানে আফ্রিকায় পাকিস্তানের অন্যান্য অস্ত্রচুক্তির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ বাড়ছে। রয়টার্স সোমবার জানায়, সুদানের সরকারের সঙ্গে পাকিস্তানের একটি অস্ত্রচুক্তি স্থগিত হয়ে গেছে। কারণ সৌদি আরব ওই কেনাকাটার অর্থায়নের প্রতিশ্রুতি প্রত্যাহার করে নিয়েছে।
কিছু আরব ও পশ্চিমা সূত্র মিডল ইস্ট আইকে জানান, মার্চ মাসে পাকিস্তান থেকে হাফতারের বাহিনীর জন্য পাঠানো অস্ত্র সরবরাহে সৌদি আরবই সহায়তা করেছে। তাদের মতে, সৌদি আরব হাফতারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে এবং দীর্ঘদিন ধরে থাকা সংযুক্ত আরব আমিরাতের প্রভাব সরিয়ে দিতে চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)