সুওয়াল: যার জাররা পরিমাণ ঈমান আছে সেও একদিন জান্নাতে যাবে। ইহা পবিত্র হাদীছ শরীফ কি-না? যদি পবিত্র হাদীছ শরীফ হয় তাহলে জাররা পরিমাণ বলতে কি বুঝানো হয়েছে?
জাওয়াব:
হ্যাঁ, পবিত্র হাদীছ শরীফে তো আছে, এক জাররা পরিমাণ ঈমান থাকলে জান্নাতী হবে। জাররা হচ্ছে শেষ বিন্দু। যার পরে টুকরা করা যায় না সেটাকে জাররা বলা হয়। এক কথায় সহজে বুঝার জন্য যেটার পরে আর টুকরা করা যায় না সেটা হচ্ছে জাররা। এখানে আসলে জাররা অর্থ টুকরা না অর্থাৎ যার ঈমান আছে সেটা। সোজা কথায়, ঈমানের তো আর ভাগ করা যায় না। ঈমানকে তো আর টুকরা টুকরা করা যায় না। এক জাররা ঈমান বলতে যার শুধু ঈমান আছে। আমল আখলাক বলতে কিছুই নাই। যার আমল আখলাক কিছুই নাই, যার ঈমানটা আছে এই লোকটা একদিন বেহেশ্তে যাবে। কারণ সে শাস্তি ভোগ করার পরে বেহেশ্তে যাবে। আর যার ঈমান নাই সে কোনদিন বেহেশ্তে যেতে পারবে না। আমাদের ফতওয়া হচ্ছে-
اَلْاِيْمَانُ لَايَزِيْدُ وَلَايَنْقُصُ
“ঈমান বাড়েও না, কমেও না। ” ঈমান যা আছে তাই। ঈমানের কুওওয়াতটা বাড়ে। অর্থাৎ ঈমানী কুওওয়াত তার নাই। একদম দুর্বল ঈমান। দুর্বল ঈমান যার আছে এই লোকটা একদিন বেহেশ্তে যাবে। তার বদ আমলের কারণে শাস্তি পাবে তারপরে জান্নাতে যাবে। জাররা বলতে টুকরা মিলালে চলবে না। অর্থাৎ একদম দুর্বল ঈমান। সে ঈমানদার, তার আমল আখলাক কিছুই নাই। কাফির, মুশরিক, ফাসিক ফুজ্জারের কারণে সারাদিন উল্টা-পাল্টা কাজ করে, কিন্তু সে ঈমানদার। সে একদিন জান্নাতে যাবে।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।