সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রবিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এর আগে গত শনিবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর বেলবাড়ি সীমান্তের ৮৬৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বাসিন্দা। তার সঙ্গে থাকা সহিদুল ইসলামে আরেক রাখালের পায়ে গুলি লেগেছে। তাকে রংপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও সীমান্তবাসী জানায়, পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর বেলবাড়ি সীমান্তের ৮৬৪ নম্বর পিলার এলাকা দিয়ে রবিউল ইসলাম ও শহিদুলসহ পাঁচ/সাতজন বাংলাদেশি ভারতে প্রবেশ করেছিলেন। শনিবার মধ্যরাতে ঝড়বৃষ্টির মধ্যে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় একই সীমান্ত পথে ভারতীয় গরু নিয়ে দেশে ফিরছিলেন তারা। পথে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটলিয়নের চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রবিউল নিহত হন। এসময় গুলিবিদ্ধ হন শহিদুল।
পরে তাদের অন্য সঙ্গীরা মরদেহ ও আহত শহিদুলকে বাংলাদেশে নিয়ে আসেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)