সীমান্তঘেঁষা পাটগ্রামে চিতা বাঘ আতঙ্ক
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
লালমনিরহাট সংবাদাদতা:
পাটগ্রাম উপজেলার সীমান্ত ঘেঁষা জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়াসহ কয়েকটি এলাকায় চিতাবাঘের উপস্থিতির খবরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে ভারত থেকে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে স্থানীয় বিজিবি। এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। এ সময় অনেকেই চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান এবং কেউ কেউ মোবাইলে সেই পায়ের চিহ্ন ধারণ করেন বলে দাবি করেন।
সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন জানান, গত রাত আনুমানিক ১১টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন।
এর আগে জগতবেড় ইউনিয়নে দুইটি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সে সময় একটি চিতাবাঘকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় চিতাবাঘের আক্রমণে আবু বক্করসহ অন্তত চারজন আহত হন।
আগের অভিজ্ঞতার কারণে এবার এলাকাবাসী আরও বেশি সতর্ক রয়েছে। রাতে কেউ ঘর থেকে বের হচ্ছেন না, গবাদিপশু নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেকে।
৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার জানান, সীমান্ত এলাকায় চিতাবাঘ প্রবেশের বিষয়টি তারা অবগত হয়েছেন। তিনি সীমান্তবর্তী সকল বাসিন্দাকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান এবং প্রয়োজন ছাড়া রাতে বাইরে না বের হওয়ার পরামর্শ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)