সিরাজগঞ্জে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদাদতা:
সিরাজগঞ্জের এবার চরাঞ্চলে আগাম জাতের বাদাম চাষে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। খরচ কম লাভ বেশি এ চাষাবাদে ঝুঁকে পড়েছেন কৃষক। এরইমধ্যে আগাম জাতের বাদাম চাষাবাদ প্রায় শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে জেলায় ৫ হাজার ৮৯৫ হেক্টর জমিতে বাদাম চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে দেশি বাদাম চাষাবাদ এ মাসের তৃতীয় সপ্তাহের দিকে শেষ হবে। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এ চাষাবাদ সবচেয়ে বেশি হয়েছে। জেলার ফুলজোড়, করতোয়া, ইছামতি ও বড়াল নদীর চরাঞ্চলে এ লাভজনক বাদাম চাষাবাদ করছে কৃষকরা।
খরচ কম লাভ বেশি হওয়ায় এ চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ করে জেলার চরাঞ্চলে আগাম জাতের বাদাম চাষাবাদ করেছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ দিক থেকে আগাম জাতের বাদাম রোপণ করে এবং জানুয়ারি মাসের শেষের দিকে জমি থেকে বাদাম উত্তোলন করা হয়। এছাড়া দেশি বাদাম চাষাবাদেও প্রায় একই সময় বাদাম উত্তোলন করা হয়ে থাকে। এ চাষাবাদে সার, সেচ ও সার তেমন প্রয়োগ করা হয় না। প্রতি বিঘায় গড়ে প্রায় ১২-১৩ মণ বাদাম উৎপাদন হয়ে থাকে। তবে চরাঞ্চলে এ বাদামের উৎপাদন বেশি হয়ে থাকে।
এ জেলার নাটোয়ারপাড়া, তেকানি, খাসরাজবাড়ি, নিশ্চিন্তপুর, মেছড়া, কাটাঙ্গা, স্থল, ওমরপুর, বেলতৈল, গোটিয়ারচর, উজানচর, চর এনায়েতপুরে এ চাষাবাদে বেশি করা হয়ে থাকে এবং কৃষকরা এ চাষাবাদে ঝুকে পড়েছে।
সংশ্লিষ্ট কৃষি বিভাগ স্থানীয় কৃষকদের যথানিয়মে পরামর্শ দেয়া হয়। এরইমধ্যে চরাঞ্চলে আগাম জাতের বাদাম চাষে সবুজের সমারোহ সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মওলা বলেন, এ চাষাবাদে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে চাষাবাদ বেশি হয়েছে। চরাঞ্চলে বাদাম চাষে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। অল্প দিনের মধ্যেই নতুন বাদাম বাজারে উঠবে বলে তিনি উল্লেখ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












