সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা
, ৩০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কামারখন্দে একটি চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতক বুধবার উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে এই পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা হয়েছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) এই বিষয়ে কথা হয় জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নানের সঙ্গে। তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। ট্রেনের একটু ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এটি ছুড়েছে, তা আমরা এখনো জানতে পারিনি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের (ওসি) দুলাল উদ্দিন বলেন, পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি আমরা জানি। ছোট একটি ন্যাকড়ায় আগুনের মতো দিয়ে পেট্রলের বোতল নিক্ষেপ করেছিল। ওইটা ইঞ্জিনের পাশেই ফাঁকা জায়গায় পড়েছিল।’
এই ঘটনায় কোনো মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এ জন্য মামলা হবে না।
রেলওয়ে আইনে বা দ-বিধিতে এটি কোন অপরাধের আওতায় পড়বে জানতে চাইলে তিনি বলেন, এটা রেলওয়ে আইন হবে, না অন্য আইনে হবে, তা বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতি হলে বলা যেত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)