সিন্ডিকেটের হাতে ইলিশ
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
লক্ষ্মীপুর সংবাদদাতা:
বাজারে ইলিশ আসতে শুরু হতে না হতেই সিন্ডিকেট চক্রের থাবায় ইলিশ চলে যাচ্ছে দেশের বাহিরে। এতে কষ্টার্জিত ইলিশ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে জেলেরা।
এক্ষেত্রে প্রতিটি মাছঘাটে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট চক্র। তারা নানা অজুহাত দেখিয়ে ইলিশের দাম বাড়াতে থাকে। ইলিশ সংকট ও বাড়তি দাম দেখানো সিন্ডিকেট চক্রের কারসাজি বলে জানান স্থানীয়রা। নদী থেকে মাছ আসার আগেই দাম নির্ধারণ করে রাখে সিন্ডিকেট চক্র। যাতে সাধারণ মানুষ মাছ ক্রয় করতে না পারেন।
পরে চড়া মূল্যে ইলিশ বিক্রি করেন দূরের মোকামগুলোতে। যার কারণে ইলিশের দাম কোনোভাবেই থামানো যাচ্ছে না। এই চক্রের সাথে জড়িত আড়তদার, দাদন ব্যবসায়ী ও মাছঘাট কমিটি। সিন্ডিকেটের কাছে অনেকটা অসহায় জেলেরা। সারা দিন নদীতে থেকে কাঙ্খিত ইলিশ ঘাটে আনার পর সিন্ডিকেট চক্রটি কম দামে সব ইলিশ ক্রয় করে আড়তে নিয়ে আসেন। সেখানে ইলিশের দাম হাঁকেন চড়া মূল্যে। যাতে সাধারণ মানুষ ইলিশ নিতে না পারেন। পরে মজুদ করে ওই ইলিশ দূরের মোকামগুলোতে চড়া দামে বিক্রি করেন। এতে প্রতিদিন কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় মাছঘাটের সিন্ডিকেট চক্রটি।
রামগতি বাজারের মাছ ব্যবসায়ী নিজাম মাঝি বলেন, মাছ এখন ধরা পড়তে শুরু করছে। বেশ ভালো লাগছে। আশা করি দামও কমতে শুরু করবে। তবে মাছঘাটগুলোতে থাকা সিন্ডিকেট ভাঙতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের নজর দেওয়া উচিত।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেছে, ইলিশের দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আমরা মাছঘাটগুলো পরিদর্শন করব। এই ধরনের সিন্ডিকেট যদি থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)