সার কারখানায় বাড়তি গ্যাস পেতে অতিরিক্ত দাম
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সার কারখানায় বাড়তি গ্যাস পেতে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে। পেট্রোবাংলা সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) জানিয়েছে- ইতোমধ্যে সার কারখানায় সরবরাহ করা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এখন বিইআরসি বাড়তি দাম অনুমোদন করলেই তা কার্যকর হবে।
বিইআরসি সূত্র বলছে, সাধারণত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবগুলোতে একইসঙ্গে সব শ্রেণির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হতো। কিন্তু এবারই প্রথম সার-শ্রেণিকে আলাদা করে পেট্রোবাংলাসহ সব গ্যাস বিতরণ কোম্পানি বিশেষ এই প্রস্তাব জমা দিয়েছে। এতে বলা হয়, বাড়তি দাম ছাড়া সার কারখানায় অতিরিক্ত গ্যাস সরবরাহ সম্ভব না। তাও সেই গ্যাসের দাম হবে প্রতি ঘনমিটার ৪০ টাকা। বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা। এক লাফে ২৪ টাকা বাড়ানোর কারণ হিসেবে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো বলছে- নতুন গ্যাসের সংস্থান করতে হলে এলএনজি আমদানি করতে হবে। সে জন্য বছরে যে আর্থিক ব্যয় বাড়বে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) তা পরিশোধ করতে হবে।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, সার কারখানায় ২০১৯ সালে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয় ৪ টাকা ৪৫ পয়সা। এরপর ধারাবাহিকভাবে কয়েক ধাপে দাম বাড়িয়ে বর্তমান দাম ঘনমিটার প্রতি ১৬ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বিসিআইসি গ্যাসের বাড়তি দাম পরিশোধ করা থেকে বিরত থাকে। সার কারখানার লোকসানের অজুহাতে এমনটি করেছিল বিসিআইসি। গ্যাস বিতরণ কোম্পানিগুলো পেট্রোবাংলা, জ্বালানি বিভাগ, এমনকি সরকারের আরও উচ্চ পর্যায়ে যোগাযোগ করেও বিসিআইসি থেকে বাড়তি অর্থ আদায় করতে পারেনি। তবে সে সময় গ্যাসের দাম বাড়ার কারণে সারের ওপর বাড়তি চাপ নিরসনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে বলে বিইআরসি জানিয়েছিল।
এখন পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে- সেখানে বলা হয়েছে, বিসিআইসি বন্ধ সার কারখানা চালু করতে চায়। এ জন্য তারা বাড়তি গ্যাস চাইছে। বিদ্যুৎ, শিল্প এবং অন্যান্য খাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বছরের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হারে গ্যাস সরবরাহ করে পেট্রোবাংলা।
নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার একজন কর্মকর্তা বলেন, এর আগে বিসিআইসি সার শ্রেণিতে গ্যাসের বাড়তি দাম পরিশোধ করেনি। এমনকি সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেও সেই দাম অনুযায়ী অর্থ আদায় করা সম্ভব হয়নি।
তিনি বলেন, এবার এ কারণেই বিসিআইসি চাইলেই আমরা গ্যাস সরবরাহ না বাড়িয়ে বিইআরসির মাধ্যমে গণশুনানির আয়োজন করেছি।
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর এই গণশুনানি অনুষ্ঠিত হবে।
যদিও অন্তর্র্বতী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সার শ্রেণিতে গ্যাসের দাম বাড়লেও দেশে সারের দাম বাড়বে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্র্বতী সরকার। এরপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার কথা। গ্যাসের দাম বাড়লেও সারের দাম না বাড়লে সেটি সামাল দিতে ভর্তুকি দিতে হবে নতুন সরকারকে। নতুন সরকার বাড়তি ভর্তুকির চাপ কী করে সামলাবে, সেটি এখন দেখার বিষয়।
পেট্রোবাংলা বলছে, ‘সারের চাহিদা অনুযায়ী এলএনজি আমদানি করতে হলে বছরে আরও অন্তত ছয় হাজার কোটি টাকা ভর্তুকি প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাকরির সংকটে বাড়ছে যুক্তরাজ্যজুড়ে উদ্বেগ, বেকারত্ব ১১ বছরের সর্বোচ্চ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শরীয়তপুরে ৫০ ফুট এলাকায় মাটিতে উত্তাপ, খুঁড়ে দেখা মিললো ধোঁয়া
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুই দিনে মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হবে বর্ষা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯ পাচারকারী
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ আমলের সীমানা পিলার উদ্ধার, গ্রেপ্তার ৪
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতিজার দা’য়ের কোপে চাচা খুন
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেয়ার নির্দেশ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে -ব্রিটিশ প্রধানমন্ত্রী
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে’
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












