মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল:
সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ে ‘পুকুরচুরি’, ৭০ টাকার সুঁই ৩৭৪৩!
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দুর্নীতির সাগরে পরিণত হয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল (আগের নাম কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল)। সার্জিক্যাল যন্ত্রপাতি ক্রয়ের নামে লুটপাট অব্যাহত রেখেছে একটি চক্র। সম্প্রতি হাসপাতালের জিনিসপত্র কেনার নামে পুকুরচুরির একটি চিত্র জাগো নিউজের হাতে এসেছে।
নথি ঘেঁটে দেখা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে চীনে উৎপাদিত ব্লাড লাইন সেট ক্রয় করা হয়েছে ১২০০টি; সেখানে প্রতিটির দাম ধরা হয়েছে তিন হাজার ৪৪৭ টাকা ৫০ পয়সা। অথচ এর বাজারমূল্য মাত্র ২৬০ টাকা। চীনে উৎপাদিত হেমো ডায়ালাইজার সেট কেনা হয়েছে তিন হাজার ৭৪৩ টাকা দিয়ে ৩৩৯টি। অথচ এর বাজারমূল্য ৮৭০ টাকা। ভারতে উৎপাদিত স্কিন স্ট্যাপলার কেনা হয়েছে এক হাজারটি, যার মূল্য ধরা হয়েছে এক হাজার ১৮২ টাকা। বাজারে এর প্রকৃত মূল্য মাত্র ৮০০ টাকা।
ভারতে উৎপাদিত পোলেন সফট মেস কেনা হয়েছে ৫০০টি, যার প্রতিটির দাম ধরা হয়েছে ৫ হাজার ৫২৫ টাকা। অথচ বাজারে সবচেয়ে ভালোটার দাম মাত্র দুই হাজার ১০০ টাকা। পাকিস্তানে উৎপাদিত এভি ফিস্টুলা নিডেল (সুই) কেনা হয়েছে ১২০০টি। এর প্রতিটির দাম ধরা হয়েছে তিন হাজার ৭৪৩ টাকা করে। অথচ বাজারে সবচেয়ে ভালোমানের এই সুইয়ের দাম মাত্র ৭০ টাকা। ওই অর্থবছরে ঠিক এভাবেই কারসাজি করে ৪৫৫টি সার্জিক্যাল যন্ত্রপাতি কয় করে প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অডিট অধিদপ্তরের এক প্রতিবেদনে অডিট আপত্তির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে এমআরপি মূল্যের চেয়ে অধিক মূল্যে এমএসজার সামগ্রী ক্রয় করায় ৪৬ লাখ ৮ হাজার ৪৮৮ টাকা, বাজারদর অপেক্ষা অধিক মূল্যে এমএসজার লিলেন সামগ্রী কেনায় ৩২ লাখ ৪৩ হাজার ৪৪৭ টাকা এবং প্রয়োজন না থাকা সত্ত্বেও গজ, ব্যান্ডেজ, তুলাসামগ্রী কেনায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৪১ লাখ ৮ হাজার ৬৪৬ টাকা।
মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, আমি পিআরএলে আসার ১০ দিন আগে জাকির সাহেব আমাকে দিয়ে একটি চাহিদাপত্রে সই নেন। সেখানে কোনো জিনিসের দাম লেখা ছিল না। যদি দাম লেখা থাকতো তাহলে আমি কোনোদিন সই করতাম না। আমি তো এগুলোর দাম জানি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)