সারা দেশে কঠোর বার্তা পুলিশ সদর দপ্তরের
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। দেশিবিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটছে। টার্গেট কিলিং থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, জমিদখল, আধিপত্য বিস্তারে হামেশাই বাড়ছে এসব অস্ত্রের ব্যবহার। সন্ত্রাসীর কাছে থাকা অবৈধ অস্ত্রের সঙ্গে নিরাপত্তা হুমকিতে আলাদা মাত্রা যোগ করেছে এখনো উদ্ধার না হওয়া লুটের হাজারের বেশি অস্ত্র। এ অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে অনেকেই অস্ত্রের লাইসেন্সের আবেদন করেছেন। গানম্যান পেয়েছেনও অনেকে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার না হলে ঝুঁকির মধ্যেই থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছেন, দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-তে অস্ত্র উদ্ধারের সংখ্যা কম হওয়ায় এ বিষয়ে জোর দিতে কঠোর নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাঁড়াশি অভিযান আরও জোরদারের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তরও। ডিবির সব বিভাগের অস্ত্র উদ্ধার টিমকে আরও তৎপর হতে বলা হয়েছে। নজরদারিতে আনা হচ্ছে পুরোনো অস্ত্রধারী সন্ত্রাসী ও তাদের সহযোগীদেরও।
গোয়েন্দা সূত্র জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট বিভাগে ৫০ থানা এলাকায় সাড়ে চার শর বেশি তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে। এসব সন্ত্রাসী ও তাদের সহযোগীদের কাছে অবৈধ অস্ত্র আছে দেড় হাজারের বেশি। সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায়। এ পাঁচ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে অভিযানে নামতে যাচ্ছে ডিবি পুলিশ। এসব এলাকায় তৎপর সন্ত্রাসীদের বিষয়ে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।