সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম তিনি সারা পৃথিবীতে, সারা কায়িনাতে সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক প্রতিষ্ঠা করবেনই করবেন ইনশাআল্লাহ
, ৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৪ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
সপ্তম প্রমাণ (১ম অংশ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ মুবারক উনার থেকে এই বিষয়টিও সুস্পষ্টভাবে প্রমাণিত- বর্তমানে যেসমস্ত অত্যাধুনিক অস্ত্র, এটম বোমা, হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা, জীবাণু অস্ত্র, রাসায়নিক অস্ত্র, তেজষ্ক্রিয় অস্ত্র, পিস্তল, কামান, ট্যাঙ্ক, পারমাণবিক চুল্লি ইত্যাদি রয়েছে; হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনার সময় এই সমস্ত অত্যাধুনিক অস্ত্রপাতি থাকবে না। তখন থাকবে ঢাল, তলোয়ার, তীর, বল্লম, আর যুদ্ধের বাহন হিসেবে থাকবে ঘোড়া, উট ইত্যাদি। মহাসম্মানিত ও মহাপবিত্র ছহীহ হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন, হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বর্শা দ্বারা দাজ্জালকে হত্যা করবেন। মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা হচ্ছেন,
فَيَنْزِلُ حَضْرَتْ عِيْسَى ابْنُ مَرْيـَمَ عَلَيْهِمَا السَّلَامُ فَاَمَّهُمْ فَاِذَا رَاٰهٗ عَدُوُّ اللهِ ذَابَ كَمَا يَذُوْبُ الْمِلْحُ فِـى الْمَاءِ فَلَوْ تَرَكَهٗ لَانْذَابَ حَتّٰى يَهْلِكَ وَلٰكِنْ يَّقْتُلُهُ اللهُ بِيَدِهٖ فَيُرِيْهِمْ دَمَهٗ فِـىْ حَرْبَـتِهٖ
অর্থ: “অতঃপর হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি আকাশ হতে অবতরণ করবেন এবং সম্মানিত মুসলমান উনাদের ইমামতী করবেন। আর যখন উনাকে মহান আল্লাহ পাক উনার দুশমন দাজ্জাল দেখতে পাবে, তখন সে এমনভাবে গলে যেতে থাকবে, যেমনভাবে লবণ পানিতে গলে যায়। আর যদি হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকে এমনিতেই ছেড়ে দিতেন, তবুও সে এমনিতেই গলে ধ্বংস হয়ে যেত; কিন্তু মহান আল্লাহ পাক তিনি তাকে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম উনার মুবারক হাতে হত্যা করাবেন। অতঃপর হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি যেই বর্শা মুবারক দ্বারা দাজ্জালকে হত্যা করবেন, রক্তমাখা সেই বর্শাটি তিনি সমস্ত লোকদেরকে দেখাবেন। ” সুবহানাল্লাহ! (মুসলিম ৮/১৭৫, মুস্তাদরকে হাকিম ৪/২২৯, আহকামুশ শরী‘আহ্ ৪/৫৫৪, ফাতহুল কাবীর ৩/৩২২, জামি‘উল আহাদীছ ১৬/৩১৫, জাম‘উল জাওয়ামি’, মিশকাত শরীফ ইত্যাদি)
মুসলমানদের যুদ্ধাস্ত্র থাকবে তরবারী এবং যুদ্ধের বাহন হবে ঘোড়া। এই সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ মুবারক উনাদের মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
فَجَاءَهُمُ الصَّرِيْخُ اَنَّ الدَّجَّالَ قَدْ خَلَفَهُمْ فِـىْ ذَرَارِيّــِــهِمْ فَيَرْفُضُوْنَ مَا فِـىْ اَيْدِيْهِمْ وَيُقْبِلُوْنَ فَيَبْعَثُوْنَ عَشَرَةَ فَوَارِسَ طَلِيْعَةً قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنِّىْ لَاَعْرِفُ اَسْـمـَاءَهُمْ وَاَسْـمـَاءَ اٰبَائِهِمْ وَاَلْوَانَ خُيُوْلِـهِمْ هُمْ خَيْرُ فَوَارِسَ عَلـٰى ظَهْرِ الْاَرْضِ يَوْمَئِذٍ
অর্থ: “অতঃপর সম্মানিত মুসলমান উনারা এই ঘোষণা শুনতে পাবেন যে, উনাদের অনুপস্থিতিতে দাজ্জাল (সদলবলে) উনাদের পরিবার-পরিজন উনাদের মধ্যে পৌঁছে গেছে। এই সংবাদ শোনামাত্রই উনাদের কাছে যা কিছু থাকবে তা সেখানে ফেলে দিয়ে দাজ্জালের উদ্দেশ্যে ছুটে চলবেন এবং দশজন সম্মানিত ঘোরসাওয়ারী উনাদেরকে অগ্রগামী হিসেবে প্রেরণ করবেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যেই দশজন সম্মানিত ঘোরসাওয়ারী উনাদেরকে অগ্রগামী হিসেবে পাঠানো হবে, আমি নিশ্চিতভাবে উনাদের ও উনাদের বাপ-দাদা উনাদের নাম-ধাম এবং উনাদের ঘোড়াগুলির বর্ণ কিরূপ হবে তা অবগত আছি। উনারা হবেন সেই সময়ের সর্বোত্তম ঘোরসাওয়ারী। ” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ ৮/১৭৭, মুসনাদে আহমদ ১/৩৮৪, মুস্তাদরকে হাকিম ৪/৪৭৭, মুসনাদে আবী ইয়া’লা ৫/১৬৮, মুছান্নাফে ইবনে আবী শায়বাহ্ ১৫/১৩৯, জামি‘উল আহাদীছ ৩৭/২২৯, জামি‘উল উছূল ১০/৭৮৭৪, মুসনাদুছ ছহাবাহ্ ২৫/৪২৭, মিশকাত শরীফ ইত্যাদি)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারবালার ঘটনা ও ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির ব্যাপারে শরঈ ফয়ছালা মুবারক:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৩)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের তিনটি বিশেষ আক্বীদা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র আশূরা শরীফ উনার আক্বীদাহ্ মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১২)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৯)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একখানা বিশেষ ওয়াক্বেয়াহ্ ও নছীহত মুবারক (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৫)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত ইত্তিবা’ মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক করা ব্যতীত কস্মিনকালেও মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক লাভ করা সম্ভব নয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












