সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ‘আল মানছূর’ লক্বব মুবারক উনার অর্থ মুবারক
اَلْمَنْصُوْرُ (আল মানছূর) শব্দ মুবারক উনার তাহক্বীক্ব বা শাব্দিক বিশ্লেষণ: اَلْمَنْصُوْرُ (আল মানছূর) শব্দ মুবারকখানা আরবী ক্বাওয়ায়িদ অনুযায়ী ওয়াহিদ মুযাক্কার ইসমে মাফঊল উনার ছীগাহ। ইহা نصر (নূন, ছাদ্, র) মাদ্দাহ (বা মূল বর্ণ) হতে নির্গত। اَلْمَنْصُوْرُ (আল মানছূর) শব্দ মুবারক উনার শাব্দিক অর্থ মুবারক হচ্ছেন, (১) সাহায্যপ্রাপ্ত, (২) সাহায্যকৃত, (৩) সফল, (৪) কৃতকার্য, (৫) বিজয়ী, (৬) উত্তম সাহায্যপ্রাপ্ত, (৭) গায়েবী মদদপ্রাপ্ত, (৮) সমর্থিত, (৯) প্রাধান্যপ্রাপ্ত, (১০) শ্রেষ্ঠত্বপ্রাপ্ত, (১১) বদলকৃত, (১২) যাঁর অগ্রগতি সন্তোষজনক, (১৩) সফল পরিণতিপ্রাপ্ত, (১৪) নিষ্কৃতিপ্রাপ্ত, (১৫) উচ্চতর যোগ্যতাপ্রাপ্ত, (১৬) উচ্চতর যোগ্যতাসম্পন্ন, (১৭) উন্নতিপ্রাপ্ত ইত্যাদি।
‘আল মানছূর’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা আখাছ্ছুল খাছ লক্বব মুবারক। এই সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ سَلْمَانَ رَضِىَ اللهُ تَعَالـٰی عَنْهُ قَالَ بَيْنَ كَتِفَيْهِ كَبَيْضَةِ الْـحَمَامَةِ عَلَيْهَا مَكْتُوْبٌ بَاطِنُهَا اَللهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَظَاهِرُهَا تَوَجَّهْ حَيْثُ شِئْتَ فَاِنَّكَ الْـمَنْصُوْرُ
অর্থ: “বিশিষ্ট ছাহাবী হযরত সালমান ফার্সী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উভয় মহাসম্মানিত ও মহাপবিত্র দু’কাধ মুবারক উনার মাঝখানে মহাসম্মানিত ও মহাপবিত্র মহরে নুবুওওয়াত মুবারক ছিলেন। উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র মহরে নুবুওওয়াত মুবারক উনার আকৃতি মুবারক ছিলো কবুতরের ডিমের ন্যায়। সেই মহাসম্মানিত ও মহাপবিত্র মহরে নুবুওওয়াহ মুবারক উনার মধ্যে বাত্বিনীভাবে লিখা ছিলেন- اَللهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ আর সেই মহাসম্মানিত ও মহাপবিত্র মহরে নুবুওওয়াত মুবারক উনার মধ্যে যাহিরীভাবে লিখা ছিলেন- تَوَجَّهْ حَيْثُ شِئْتَ فَاِنَّكَ الْـمَنْصُوْرُ ‘আপনি যে দিকে ইচ্ছা মনোনিবেশ মুবারক করুন। (আপনি অবশ্যই সফলতা লাভ করবেন, আপনার শত্রুরা কস্মিনকালেও আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ) কেননা আপনি হচ্ছেন, আল মানছূর অর্থাৎ চরম গইবী মদদপ্রাপ্ত’। ” সুবহানাল্লাহ! (আবূ নাঈম, খছাইছুল কুবরা শরীফ লিস সুয়ূত্বী ১/৩৮ ও ১০৫, সিয়ারু আ’লামিন নুবালা ১/১৬৭, জাম‘উল ওয়াসাইল ফী শরহিশ শামাইল, তুহফাতুল আহ্ওয়াযী ৯/৫৪ ইত্যাদি)
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যদুনা হযরত খলীফাতুল উমাম আল মানছূর আলাইহিস সালাম তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই আখাছ্ছুল খাছ খুছূছিয়াত মুবারক উনার পরিপূর্ণ অধিকারী। সুবহানাল্লাহ!
- মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।