রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইমামুল আইম্মাহ, ইমামুল মুসলিমীন, মুহ্ইউস সুন্নাহ, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন,

সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম মুবারক

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, রাত ২:২০
সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম মুবারক

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ فَارَقَ الْـجَمَاعَةَ شِبْرًا فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ
অর্থ: “যে ব্যক্তি মুসলমানদের বড় জামায়াত হতে এক বিঘত পথও সরে যাবে অর্থাৎ কিছু আমল হতে কিছুক্ষণের জন্য সরবে, সে অবশ্যই তার গর্দান হতে পবিত্র ইসলাম উনার রশি ফেলে দিল।” নাঊযুবিল্লাহ! (আবূ দাউদ শরীফ)


ইমামুল আইম্মাহ, ইমামুল মুসলিমীন, মুহ্ইউস সুন্নাহ, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন,
সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম মুবারক


(পূর্বে প্রকাশিতের পর)
** ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
طلب الاسناد العالى سنة عمن سلف
অর্থ: নিকটবর্তী সনদ তালাশ ছলফে ছালিহীন উনাদের সুন্নত।
** ইমাম মুহম্মদ ইবনে আসলাম তুসী রহমতুল্লাহি আলাইহি তিনি নিকটবর্তী সনদের ব্যাপারে বলতেন-
قرب الاسناد قرب الى رسول الله صلى الله عليه وسلم والقرب اليه قرب الى الله تعالى
অর্থ: “নিকটবর্তী সনদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটবর্তী হওয়ার নামান্তর। আর উনার নিকটবর্তী হওয়া মহান আল্লাহ পাক উনার নিকটবর্তী হওয়ার কারণ। (মুকাদ্দিমাতু ইবনুস সালাহ -১/১৫০)
ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি যেরূপ নিকটবর্তী সনদে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন সেরূপ নিকটবর্তী সনদে বর্ণনা করা কোনো ইমাম, মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের পক্ষে সম্ভব হয়নি। সঙ্গত কারণে সকলেই উনাকে ইমামরূপে গ্রহণ করতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, মু’তাবার ইমাম, মুজতাহিদ এবং আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের বর্ণিত হাদীছ শরীফ সনদ ব্যতীতই গ্রহণযোগ্য ও আমলযোগ্য। এমনকি উনাদের বর্ণিত সনদবিহীন হাদীছ শরীফ ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের বর্ণিত সনদযুক্ত হাদীছ শরীফ হতেও অধিক গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দলীল। কেননা মু’তাবার ইমাম, মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম হওয়ার প্রধান শর্ত হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তায়াল্লুক নিসবত মুবারক।
মু’তাবার ইমাম, মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে তাহক্বীক্ব করে করে হাদীছ শরীফ বর্ণনা করে থাকেন। কাজেই, উনাদের বর্ণিত হাদীছ শরীফে বাহ্যিক সনদ পাওয়া না গেলেও সেগুলোর গ্রহনযোগ্যতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
ইলিমের জগতে উজ্জল নক্ষত্র, মুফতিউল আ’যম হযরতুল আল্লামা মুফতী সাইয়্যিদ আমীমুল ইহসান আল মুজাদ্দিদী আল বারাকাতী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্ববিখ্যাত, সমাদৃত কিতাব ‘মীযানুল আখবার”-এ উল্লেখ করেছেন-
فَاِذَا اسْتَدَلَّ الْـمُجْتَهِدُ بِـحَدِيْثٍ كَانَ تَصْحِيْحًا لَّهٗ وَكَذَا الْـحَدِيْثُ الْـمُتَلَقّٰى بِالْـقُبُوْلِ مَحْكُوْمٌ بِالصِّحَّةِ وَاِنْ لَّـمْ يَكُنْ لَّهٗ اِسْنَادٌ صَحِيْحٌ
অর্থ: “যখন কোন মুজতাহিদ কোন হাদীছ শরীফ দ্বারা দলীল পেশ করেন, তখন তা উনার নিকট ছহীহ হাদীছ শরীফ হিসেবে গণ্য। অনুরূপভাবে মুজতাহিদগণ উনাদের বিশেষভাবে গৃহিত হাদীছ শরীফও ছহীহ হাদীছ শরীফ হিসেবে ধর্তব্য হবে, যদিও উক্ত হাদীছ শরীফ উনার ছহীহ সনদ পাওয়া না যায়।”
হাকিমুল হাদীছ, ইমামুল মুহাদ্দিছীন মিনাল আউওয়ালীন ইলাল আখিরীন, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “আইম্মায়ে ত্বরীক্বত এবং অনুসরণীয় ইমাম, মুজতাহিদ ও আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের গৃহিত সম্মানিত ও পবিত্র হাদীছ শরীফসমূহ ছহীহ হিসেবে গণ্য, যদিও উক্ত সম্মানিত ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সনদ পাওয়া না যায়।” সুবহানাল্লাহ!


ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার গৌরবজনক বাইশটি ‘ছুলাছিয়্যাত:


‘বুখারী শরীফ’ উনার মধ্যে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে শুধু ২২টি ‘ছুলাছিয়্যাত’ রেওয়ায়েত বর্ণিত আছে। যা নিঃসন্দেহে উনার ব্যাপারে গৌরবজনক একটি দিক। কিন্তু উক্ত ২২টি ছুলাছিয়্যাতের মধ্য হতে ২০টিই রেওয়ায়েত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট উনার হানাফী শায়েখ ও উস্তাদ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে পৌঁছেছে। শুধু দুটি রেওয়ায়েত এমন রয়েছে, যা উনার শাফিয়ী উস্তাদগণ উনাদের থেকে মিলেছে। এর বিস্তারিত বিবরণ-
** হযরত মাক্কী ইবনে ইবরাহীম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে ১১টি পবিত্র হাদীছ শরীফ রেওয়ায়েত করেছেন। এই বুযুর্গ হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট ছাত্র ছিলেন।
** হযরত আবু আসেম আন নুবাইল রহমতুল্লাহি আলাইহি উনার থেকে ছয়টি পবিত্র হাদীছ শরীফ রেওয়ায়েত করেছেন। তিনিও হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট ছাত্র ও সঙ্গী ছিলেন।
** হযরত মুহম্মদ ইবনে আব্দুল্লাহ আনছারী রহমতুল্লাহি আলাইহি থেকে ৩টি পবিত্র হাদীছ শরীফ রেওয়ায়েত করেছেন। তিনি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট ছাত্র।
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৭ মিনিট আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৯ মিনিট আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৮ মিনিট আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে