সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক-১
পরিচিতি :
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ্ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সম্মানিত আব্বাজান হচ্ছেন আফযালুন নাস বা’দাল আম্বিয়া, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম এবং উনার সম্মানিতা আম্মাজান হচ্ছেন বিশিষ্ট ছাহাবিয়া, হযরত উম্মে রুমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। কুরাইশ বংশের বনু তায়ম শাখায় উনার বিলাদত শরীফ। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে তিনি ছিলেন তৃতীয়া।
বিলাদত শরীফ :
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ্ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি সম্মানিত নবুয়ত মুবারক প্রকাশের ৪র্থ সনে ৪ পবিত্র মাহে শাওয়াল শরীফ, ইছনাইনিল আযীম শরীফ, তিনি পবিত্র মক্কা শরীফে বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। (দৈনিক আল ইহসান শরীফ তাং ১৬/০১/১৪৪০ হি:)
পবিত্র আক্দ বা নিসবাতুল আযীম শরীফ:
বর্ণিত আছে যে, সম্মানিত নবুওয়ত মুবারক প্রকাশের ১০ম বছরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল উলা কুবরা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশের পর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুয়ূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চিন্তান্বিত দেখে বিশিষ্ট ছাহাবী ও নিকট-আত্মীয় হযরত উছমান ইবনে মাজউন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া, বিশিষ্ট ছাহাবিয়া, হযরত খাওলা বিনতে হাকীম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন: ইয়া রসুলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আবার নিসবাতুল আযীম শরীফ করুন।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জানতে চাইলেন: কাকে? হযরত খাওলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন: সাইয়্যিবাহ ও বাকেরা (কুমারী) দুই রকম ব্যক্তিত্বই আছেন। যাকে আপনার পছন্দ হয়, উনার বিষয়ে কথা বলা যেতে পারে।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার জানতে চাইলেন: উনারা কারা?
হযরত খাওলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন: যিনি সাইয়্যিবাহ তিনি হচ্ছেন হচ্ছেন অধিক বয়স্কা, হযরত সাওদা বিনতে যাম’য়া আলাইহাস সালাম এবং যিনি বাকেরাহ তিনি হচ্ছেন হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার সম্মানিত মেয়ে অল্প বয়স্কা, হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম। (উল্লেখযোগ্য যে, সে সময় পর্যন্ত পর্দার আদেশ জারী হয়নি। পর্দার আদেশ জারী হয় হিজরী ৫ম সনে)।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি তিনি সালাম ইরশাদ মুবারক করলেন, আপনি উনাদের অভিভাবকদের সাথে গিয়ে কথা বলুন। তদানুযায়ী হযরত খাওলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা প্রথমে হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম (হযরত সাওদা বিনতে যাময়া’ আলাইহাস সালাম) উনার পিতা যাময়া উনার সাথে কথা বললেন এবং পরে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সাথে কথা বললেন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।