সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ই’জায শরীফ
খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়গুলো মহাপবিত্র কুদরত মুবারক উনার অন্তার্ভূক্ত। সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংশ্লিষ্ট প্রতিটি বিষয় হচ্ছেন মহাপবিত্র মহাসম্মানিত মু’যিযা শরীফ। মু’যিযা শরীফ ব্যতীত তো সৃষ্টি জগৎ অক্ষম। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলি ‘পবিত্র ইজায শরীফ’।
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দয়া দান ইহসান মুবারক অর্থাৎ উনাদের মহাপবিত্র ইজায শরীফ’ উনার মাধ্যমেই আসমান-জমিন নিরাপত্তা লাভ করছে, রহমত-বরকত-সাকিনা লাভ করছে। মহাপবিত্র ই’জায শরীফ’ ব্যতীত এক মুহুর্তও কায়িনাত স্থায়ী হবে না।
..................
আমাদের এক পীরবোন একবার উনার চোখ হঠাৎ করে অনেক লাল হয়ে যায় এবং ফুলে যায়। আর এমন ব্যথা হয় যে উনার চোখ থেকে পানি পড়তে শুরু করে। তিনি মনে মনে ভাবলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কাছ থেকে দোয়া মুবারক চাইবেন। পরের দিন তিনি যখন দোয়া মুবারক চাওয়ার জন্য সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কাছে গেলেন। তখন তিনি হাদিয়া মুবারক দিলেন। কিন্তু দোয়া মুবারক চাইতে পারলেন না। পবিত্র তা’লিমে অনেক মহিলার মাঝে হঠাৎ পিছন থেকে ধাক্কা লাগায় উনাকে সেখান থেকে সরে আসতে হয়। আস্তে আস্তে উনার চোখের ব্যথা বাড়তেই থাকে। এমতাবস্থায় তিনি মনে মনে আরজী করেন, আম্মাজী! দয়া-ইহসান মুবারক করে আপনি আমার চোখ ভালো করে দিন। যেন আর কোন দিনও ব্যথা না হয়। এভাবে দোয়া করতে করতে ঘুমিয়ে যান। পরের দিন উক্ত পীরবোন ঘুম থেকে উঠে দেখেন যে, সত্যিই! উনার চোখ পুরোপুরি ভালো হয়ে গেছে। আর কোন দিনও উনার চোখ লাল হয়নি এবং ব্যথাও করেনি। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উম্মাহর তরে এমন এক মহান নিয়ামত মুবারক যার শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবেনা। পীরবোন তিনি উনার কষ্টের কথা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানাতে পারেননি। কিন্তু জানানোর নিয়ত করার কারণে এবং উনার নিকট মনে মনে দোয়া চাওয়ার ফলে তিনি উনার কষ্ট দূর করে দিয়েছেন। তাই আমাদেরকে উনার শুকরিয়া আদায় করার কোশেশ করতে হবে। মহান আল্লাহ পাক ি তনি সম্মানিত ও পবিত্র সূরা আল-আহক্বাফ উনার ১৫ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْـعَمْتَ عَلَيَّ
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আপনি আমাকে সামর্থ দান করুন যাতে আপনি আমার প্রতি যে নিয়ামত মুবারক দান করেছেন সেই নিয়ামত মুবারক উনার শুকরিয়া আদায় করতে পারি।
আমাদের উচিৎ এই দোয়া মুবারক বেশী বেশী করা। মহান আল্লাহ পাক তিনি যাতে আমাদেরকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে নিয়ামত হিসেবে পাওয়ার কারণে উনার হাক্বিক্বী শুকরিয়া আদায় করার তাওফীক্ব দান করেন। আমীন!
-আহমদ ত্বলায়াল বুশরা।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।