সাইবার হামলার তথ্য এখনও মেলেনি -সার্ট
১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার ঝড় বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ‘হ্যাকিভিস্ট’ নামের একটি সাইবার গ্রুপ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর পর্যন্ত কোনো হামলার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)।
গত ৪ আগস্ট এক বিজ্ঞপ্তিতে সার্ট জানায়, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে ধর্মীয় আদর্শিকভাবে অনুপ্রাণিত হ্যাকার দল। ৩১ জুলাই দেওয়া হুমকিতে হ্যাকার দলটি নিজেদের ভারতীয় বলে দাবি করে। হুমকির পরিপ্রেক্ষিতে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করে সার্ট।
তারা জানায়, সরকারি সংস্থা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক-বীমা, ফার্মাসিউটিক্যালস, জ্বালানি ও শিক্ষা খাতের প্রতিষ্ঠানগুলো হ্যাকারদের প্রধান লক্ষ্য। এই একই মতাদর্শের কয়েকটি হ্যাকার দলকে বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নিয়মিত সাইবার আক্রমণ চালাতে দেখা গেছে। এ হুমকির পর সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ২৯ সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আইসিটি বিভাগ। এতে সংস্থাগুলো সাইবার নিরাপত্তার জন্য বিশেষ টিম গঠন করতে বলা হয়। ইতোমধ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা টিম গঠন করেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সার্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান মঙ্গলবার দুপুরে বলেন, হুমকির ঘটনার পর সংস্থাগুলোর মধ্যে সচেতনতা বেড়েছে। হুমকি দাতা গ্রুপকে এখনও শনাক্ত করা যায়নি।
তিনি বলেন, নিয়মিত মনিটর করা হচ্ছে। নতুন কোনো হামলার ইঙ্গিত পেলে সবাইকে জানানো হবে। তবে নিজ নিজ সাইটের ও সার্ভারের নিরাপত্তার দায়িত্ব সংস্থাগুলোর নিজেদেরই নিতে হবে।
সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক ও ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মঈনুদ্দিন বলেন, সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোর ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। এ ছাড়া নিয়মিত দুর্বলতা মূল্যায়ন করা হয় না। তাই দুর্বলতা চিহ্নিত হয় না। খরচ বাঁচাতে ওয়েবসাইটগুলো দক্ষ প্রোগ্রামারের পরিবর্তে নতুনদের দিয়ে কাজ করানো হয়। এতে সাইটটি দুর্বল হয়, যা সহজে হ্যাক করা যায়। নিরাপত্তার জন্য সচেতনতা জরুরি। পাশাপাশি দক্ষ নিরাপত্তা টিম গঠন করতে হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।