শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সাইকেলে বিরিয়ানি, ফোন করলেই দুয়ারে হাজির

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, রাত ২:৫৮
সাইকেলে বিরিয়ানি, ফোন করলেই দুয়ারে হাজির
নিজস্ব প্রতিবেদক:
বিরিয়ানি এবার হোটেল বা রেস্তোরাঁর গ-ি পেরিয়ে চলে আসছে একেবারে বাড়ির দুয়ারে! ফোন দিলেই হাঁড়িভর্তি গরম গরম বিরিয়ানি নিয়ে বাড়ির সামনে হাজির হচ্ছেন বিক্রেতা। মিলছে পছন্দমতো গোশতের টুকরো। তা-ও মাত্র ৮৯ টাকায়!
অবশ্য এই সুযোগ ঢাকায় নয়, পাওয়া যাচ্ছে যশোর শহরে। আবির হোসেন নামে এক যুবক সাইকেলের পেছনে হাঁড়ি বেঁধে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করছেন এই বিরিয়ানি।
পুরো শহরে আবিরের চার জন লোক ছুটে যাচ্ছেন ক্রেতাদের বাড়ির দুয়ারে। অল্প দিনের মধ্যে যশোর শহরে আবিরের বিরিয়ানি সাড়া ফেলেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁর ফেরি করে বিরিয়ানি বিক্রি।
আবির হোসেনের বাড়ি যশোর শহরের উপশহর এলাকায়। লকডাউনে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পড়ালেখায় ইতি টেনে সিদ্ধান্ত নেন পরিবারের জন্য কিছু একটা করার। সে জন্য রেস্তোরাঁ ব্যবসার কথা ভাবেন তিনি। এত দিন মূলধনের কারণে সেটি করতে না পারলেও গত রমজানের আগে বড় বোন সোনিয়া আক্তারকে সঙ্গে নিয়ে শহরের সরকারি এমএম কলেজের আসাদগেট এলাকায় পৌর হকার্স মার্কেটে চালু করেন স্বপ্ন ফুড কর্নার নামে একটি রেস্তোরাঁ।
এই রেস্তোরাঁয় আগে চাইনিজ খাবারের সঙ্গে বিরিয়ানিও বিক্রি করা হতো। তবে চাইনিজ খাবারের মতো বিরিয়ানির তেমন একটা চাহিদা ছিল না। এ কারণে আবির সিদ্ধান্ত নেন বাড়ি বাড়ি গিয়ে বিরিয়ানি বিক্রি করার। এরপর সাইকেলের পেছনে একটি হাঁড়িতে লাল কাপড় বেঁধে রাস্তায় রাস্তায় বিরিয়ানি বিক্রি শুরু করেন। তিনি এর নাম দেন ‘দুয়ারে বিরিয়ানি’।
আবির হোসেন জানান, যশোর শহরের হকার্স মার্কেট এলাকা শিক্ষার্থী অধ্যুষিত অঞ্চল হওয়ায় সেখানে সব ধরনের খাবার চলত না। দোকানে যে সংখ্যায় ক্রেতার সমাগম হতো, তাতেও খুব একটা লাভ হতো না। বরং খাবার বেঁচে যাওয়ায় লোকসান হতো। তাই বিরিয়ানি বিক্রিতে নতুন পদ্ধতি অবলম্বন করেন আবির। চালু করেন ফেরি করে বিরিয়ানি বিক্রি। ফোন পেলেই ক্রেতার দুয়ারে তিনি উপস্থিত হতে শুরু করেন বিরিয়ানির হাঁড়ি নিয়ে। ক্রেতারা চাহিদা অনুযায়ী গোশত পছন্দ করে নিতে পারেন।
ক্রেতার সংখ্যা দিনে দিনে বাড়ছে বলে জানান আবির। এখন প্রতিদিন ২০০ থেকে ৩০০ প্যাকেট বিরিয়ানি বিক্রি করছেন তিনি। একটি সাইকেল দিয়ে শুরু করলেও এখন দুটি সাইকেল এবং একটি মোটরসাইকেল বিরিয়ানি নিয়ে ঘুরছে যশোর শহরে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে