সাংবাদিকদের বাতিল করা অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে সরকার
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সরকারের তথ্য অধিদপ্তর (পিআইডি) যেসব সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছিল, প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। কোনো পেশাদার সাংবাদিক তার কার্ড বাতিলের বিষয়টি ন্যায়সংগত মনে না করলে তিনি তা লিখিতভাবে জানাতে পারবেন। এরপর অধিদপ্তর সেসব আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রসঙ্গ, সম্প্রতি তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে পিআইডি। ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের অন্তরায় বলে মনে করে সম্পাদক পরিষদ। সম্প্রতি সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ কথা জানান।
এতে বলা হয়, তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে পিআইডি। এ তালিকায় অনেক পেশাদার ও সক্রিয় সাংবাদিক এবং সম্পাদকের নামও রয়েছে, যা সম্পাদক পরিষদ ও এর সদস্যদের উদ্বিগ্ন করে তুলেছে। ঢালাওভাবে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বেগ জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে তথ্য অধিদপ্তর থেকে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান একটি চলমান প্রক্রিয়া। সম্প্রতি নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর অধিদপ্তর থেকে কিছুসংখ্যক অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)