সরকারি সহায়তা চান ভাসমান জেলেরা
, ৪ঠা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯০ শামসী সন , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১১ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট সংলগ্ন মেঘনা নদীতে ২২০টি পরিবারের বসবাস। এসব পরিবার মেঘনায় মাছ শিকার করে সংসার চালান।
নিষিদ্ধ সময়ে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে খাদ্য সহায়তা দেয় সরকার। তবে মজুচৌধুরীর হাটের ভাসমান জেলেরা সরকারি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারি সহায়তার দাবি জানিয়ে ভাসমান জেলে ও তাদের পারিবারের সদস্যরা সম্প্রতি মজুচৌধুরীরহাটে মানববন্ধন করেন।
তাদের অভিযোগ, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্য তাদের পছন্দের লোকদের খাদ্য সহায়তা দিচ্ছেন। জেলে না হয়েও অনেকে চাল পাচ্ছেন। বাজারের মাছ ব্যবসায়ী কিংবা রিকশাচালকরাও অনেক সময় জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার চাল পান। কিন্তু দুস্থ জেলেরা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
নারী জেলে আসিউল বেগম, কতবানু বলেন, নৌকাতে আমাদের বসবাস। মাছ শিকার করে সংসার চালাই। নিষিদ্ধ সময়ে আমরা মাছ শিকার থেকে বিরত থাকি। তখন আমাদের চুলায় হাঁড়ি চড়ে না। সরকারি সহায়তা পেলে আমরা উপকৃত হতাম।
জেলে আবদুল মান্নান ও আবদুল গনি বলেন, মাছ না ধরতে পারলে আমাদের সংসার চলে না। নিষিদ্ধ সময়ে আমরা নদীতে মাছ শিকার করি না। তখন আমাদের সংসার চালাতে কষ্ট হয়। জেলে পেশায় না থেকেও অনেকে খাদ্য সহায়তা পাচ্ছেন। কিন্তু আমরা ভাসমান জেলেরা বঞ্চিত হচ্ছি। অভিযানের সময় সরকার যদি আমাদের খাদ্য সহায়তা দিত, তাহলে পরিবার পরিজন নিয়ে একটু ভালো থাকতে পারতাম।
ভাসমান জেলেদের সর্দার সোহরাব মাঝি বলেন, মজুচৌধুরীর হাটে ২২০টি ভাসমান জেলে পরিবারের বসবাস। এসব পরিবারের প্রায় সবাই চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২২০ জেলে পরিবারের মধ্যে ১৪৫ জন জেলে তালিকাভুক্ত করার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৫৬ জন জেলে তালিকাভুক্ত। তাদের মধ্যে আবার ৫৩ জন জেলে অক্টোবর মাসে মা ইলিশ রক্ষার অভিযানে ২০ কেজি করে চাল পাচ্ছেন। কিন্তু মার্চ-এপ্রিল দুই মাস জাটকা ইলিশ রক্ষার অভিযানে কেউ এক মুঠো চালও পান না। তবে রহস্যজনক কারণে দীর্ঘ সময়েও তাদের সবার নাম তালিকাভূক্ত হয়নি। আমরা ভাসমান জেলেরা সব সুযোগ সুবিধা থেকে সব সময় বঞ্চিত হচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)