সরকারি ব্যাংক ঋণ দিতে পারে কিন্তু আদায় করতে পারে না -গভর্নর
, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে পারলেও সময় মতো ঋণ আদায় করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গতকাল সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন গভর্নর।
তিনি বলেন, সঠিক গ্রাহকদের ঋণ দিতে পারলে সেই ঋণ আর অনাদায়ী হবে না। সোনালী ব্যাংক থেকে শুরু করে অনেক সরকারি ব্যাংকে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা এখনো আছে।
এসব ব্যাংকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয় জানিয়ে তিনি বলেন, সরকারি ব্যাংক ঋণ দিতে পারে, কিন্তু ঋণ আদায় করতে পারে না। এজন্য ঋণের প্রবাহ সংকুচিত করতে হয়েছে। অতীতে দেখলেও দেখা যাবে তা সংকুচিত পর্যায় ছিল। ২০০০ সালের আগের থেকেই সরকারি ব্যাংকে ঋণের প্রবাহ সংকুচিত পর্যায় ছিল।এটাতো সাসটেইনেবল মডেল হতে পারেনা।
তিনি বলেন, অবশ্যই ঋণ দেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে এবং সহনীয় হতে হবে। ব্যাংকগুলোর চিহ্নিত করতে হবে যে মাঠ পর্যায়ের উদ্যোক্তা কারা রয়েছেন। এসএমইদের মধ্যে যারা ভালো উদ্যোক্তা রয়েছেন তাদের চিহ্নিত করতে হবে। রপ্তানির পার্ফরমেন্সের ক্ষেত্রেও সোনালী ব্যাংককে আরো বেশি শক্তিশালী করতে হবে।
রেকর্ড ভয়াবহ তুষারঝড়ের কবলে জাপান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)