সম্মানিতা মহিলা আউলিয়া-ই কিরাম উনাদের পরিচিতি
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ০১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
হযরত বিবি যাইতুনিয়া রহমতুল্লাহি আলাইহা:
উনার নাম ফাতেমা, যাইতুনিয়া লক্ববে তিনি মশহুর ছিলেন। তিনি হযরত শায়েখ আবু হামযাহ রহমতুল্লাহি আলাইহি, হযরত শায়েখ জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শায়েখ নূরী রহমতুল্লাহি আলাইহি উনাদের খিদমতে আঞ্জাম দিতেন।
হযরত বিবি যাইতুনিয়া রহমতুল্লাহি আলাইহা তিনি বলেন, একদিন খুব শীত ছিল, আমি হযরত শায়েখ নূরী রহমতুল্লাহি আলাইহি উনাকে বললাম, আপনি কি কিছু খাবেন? তিনি বললেন; হ্যাঁ। আমি বললাম, কি আনবো? তিনি বললেন; রুটি দুধে ঢেলে নিয়ে আসুন। আমি দেখলাম, উনার সম্মুখে আগুন জ্বলছিলো, আর ইহার উত্তাপে উনার হাত (আঙ্গুলসহ) কালো বর্ণ ধারণ করছিলো। তিনি যখন খাওয়া শুরু করলেন, তখন দুধে যতটুকু উনার আঙ্গুল লাগতো, তা দুধে ধুয়ে যেত। ইহা দেখে আমি মনে মনে বললাম, আয় বারে ইলাহী! আপনার আওলিয়াগণ কেমন যে উনাদের কোন পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞানও নেই। অতঃপর আমি উনার নিকট থেকে চলে আসলাম।
এমন আদবহীন কথা বলার কারণে রাস্তায় একজন মহিলা আমাকে পাকড়াও করলো এবং বললো, এখানে আমার একটি কাপড়ের গাঁঠুরী ছিলো, তা আপনি উঠিয়ে নিয়ে গিয়েছেন। সে আমাকে পাকড়াও করে আমীরের নিকট নিয়ে গেল।
হযরত নূরী রহমতুল্লাহি আলাইহি যখন শুনলেন, তখন কাঁদতে লাগলেন এবং সেই আমীরের নিকট পৌঁছলেন এবং বললেন, তাকে তাকলীফ দিবেন না। সে আওলিয়াগণের অন্তর্ভুক্ত। আমীর বললো, আমি কি ব্যবস্থা করতে পারি, কারণ মালের মালিক অভিযোগ করছে উনার বিরুদ্ধে? ইতিমধ্যে একজন বাঁদী তাড়াহুড়া করে আসলো, তার নিকট কাপড়ের সেই গাঁঠুরী ছিল। বাঁদী বললো, এখন এই মহিলাকে ছেড়ে দিন, কারণ গাঁঠুরীটি পাওয়া গিয়েছে।
অতঃপর হযরত নূরী রহমতুল্লাহি আলাইহি আমীরের নিকট থেকে আমাকে বাইরে নিয়ে আসলেন এবং বললেন; আপনি এরূপ কেন বলছিলেন যে, বারে ইলাহী! নূরী আপনার আওলিয়াগণের মধ্যে কেমন একজন লোক, উনার পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞানও নেই? আমি বললাম, আমি যা কিছু বলেছিলাম, তা থেকে তওবা করলাম। (নাফাহাতুল উন্স্, ৮৮৯ পৃষ্ঠা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খছম বা ঝগড়া কু-স্বভাবটি পরিহার করা অপরিহার্য কর্তব্য
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১০)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












