সম্ভাব্য যুদ্ধে ইরানের দীর্ঘমেয়াদি প্রতিরোধ-ভিত্তিক কৌশলগুলো শত্রুদের হতবাক করবে
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধ ইরানের পক্ষ থেকে যুদ্ধের নিয়ম পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত হবে। আর শুধু আমেরিকান ঘাঁটি নয়, দীর্ঘমেয়াদি প্রতিরোধ-নীতির সংজ্ঞা অনুযায়ী এবং ভুলের পুনরাবৃত্তি রুখতে পশ্চিমা মিত্র দেশগুলোকেও ইরানের সামরিক অভিযানের লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করা হবে।
ইরান ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছেছিলো যেই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এই ঘাঁটিগুলো ছিলো প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোতে এবং দুর্ভাগ্যজনকভাবে কিছু আরব দেশ সুসম্পর্কের নীতি মেনে চলেনি; বরং নিজেদের ভূখ-কে ইরানের বিরুদ্ধে এক যুদ্ধ-মঞ্চে পরিণত করেছিলো। ফলে সেগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
তবে হুমকি ও যুদ্ধের ক্ষেত্রটি এখন আরও নতুন পরিবর্তনের মুখোমুখি হবে। বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লা খামেনি আঞ্চলিক পরিসরে যুদ্ধের কথা উল্লেখ করে বলেছিলেন- “আমেরিকানরা জেনে রাখুক, যদি এবার যুদ্ধ শুরু হয় তবে তা হবে আঞ্চলিক যুদ্ধ।” বাস্তবেও তাই ঘটেছে এবং ইরানের সামরিক কৌশল নেতৃত্বের নির্দেশনার প্রতি বিশ্বস্ত থেকেছে। তবে নিশ্চিতভাবেই ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের রূপ ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের তুলনায় অনেক ভিন্ন ধরনের হবে।
যেমন ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের তুলনায় স্পষ্ট ও গভীরভাবে ভিন্ন ছিলো, তেমনি ভবিষ্যতে যদি আমেরিকা ও তার মিত্রদের কৌশলগত ভুলের কারণে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, তাহলে প্রথমেই বলা যায় ইরান আরও বিস্তৃত ও আরও প্রাণঘাতী সীমারেখা অনুসরণ করবে।
এ প্রসঙ্গে ইসলামী পরামর্শ পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ যেকোনো পরিস্থিতির জন্য দেশের প্রস্তুতি এবং চমকের উপাদানের ওপর জোর দিয়ে লিখেছেন- “আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের শিক্ষামূলক জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফল বয়ে আনে-বিশ্ব ইতোমধ্যেই তা বুঝেছে। আমরা সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত; তারা বিস্মিত হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












