‘সম্পর্কের টানাপোড়েন হলে পোশাক শিল্প ধ্বংস হবে’
‘আমি এখনো মনে করি না বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের স্বার্থের সম্পর্ক। তাদের চেয়ে আমাদের স্বার্থ বড়।’
বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক, কূটনীতিক বিশ্লেষক অধ্যাপক ড. এম শাহিদুজ্জামান। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক এম শাহিদুজ্জামান মনে করেন ‘সরকার অনেকগুলো ফাঁদ তৈরি করে ফেলেছে। যে ফাঁদ থেকে সহসাই বের হওয়ার কোনো উপায় নেই। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানকার মানুষ ভাত না পেলেও ভোটের জন্য গুলি খায়। এটি ইরান বা উত্তর কোরিয়ার মতো কোনো দেশ নয়। আপনি গণতন্ত্রের কথাও বলবেন, আবার বছরের পর বছর ধরে মানুষের ভোটাধিকার হরণ করবেন। এই দ্বিচারিতা তো দীর্ঘদিন ধরে চলতে পারে না।’
‘আসলে বাংলাদেশ সরকার যারা পরিচালনা করছে, তারা জানেও না, বোঝেও না যুক্তরাষ্ট্র কী করতে পারে। ইরানের মতো রাষ্ট্রের সামরিক কর্তাদের একের পর এক হত্যা করছে। বাংলাদেশ কী করতে পারবে?’ বলছিলেন, শাহিদুজ্জামান।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক কি ওই পর্যায়ে কল্পনা করা যায়? এই বিশ্লেষক বলেন, ‘আমি এখনো মনে করি না বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের স্বার্থের সম্পর্ক। তাদের চেয়ে আমাদের স্বার্থ বড়। সম্পর্কের টানাপোড়েন হলে পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে। কিছুই আর করার থাকবে না।’
‘কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে, তা যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি বলেই প্রমাণিত। সরকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে না, তা নয়। না পেরে এখন যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান নিয়ে কথা বলছে।’
‘বাংলাদেশ সরকারের যারা কথা বলছে, তাদের জ্ঞানের গভীরতা শূন্য। যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রণয়ন করছে এমনিতেই নয়। একটি সুপার পাওয়ার রাষ্ট্রের সঙ্গে যারা চিৎকার করছে, তারা দেশের মধ্যেই পুলিশ ছাড়া বের হতে পারছে না। এই সরকারের বড় সমস্যা হচ্ছে জনগণ তাদের সঙ্গে নেই।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।