সমুদ্র অর্থনীতিতে নতুন সম্ভাবনা সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক শৈবাল ব্যবহারে শিল্প কাঁচামালে সাশ্রয় হবে ২৬ হাজার কোটি টাকা। রফতানিতে আয় হতে পারে ১.৬ বিলিয়ন ডলার।
সমুদ্র সম্পদের উপযুক্ত ব্যবহার পাল্টে দিতে পারে জাতীয় অর্থনীতির গতিপথ।
, ২২ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশে সামুদ্রিক শৈবাল চাষের অবাধ সম্ভাবনা রয়েছে। দেশের ৭১০ কিলোমিটারব্যাপী দীর্ঘ সমুদ্রসৈকত ও ২৫ হাজার বর্গ কিলোমিটারব্যাপী উপকূলীয় অঞ্চলের বালি, পাথর, শিলা ও কর্দমাক্ত ভিজা মাটি শৈবাল চাষের জন্য খুবই উপযুক্ত। ভৌগলিকভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও বাগেরহাট জেলার উপকূলীয় অঞ্চলগুলো সামুদ্রিক শৈবাল চাষের জন্য খুবই উপযোগী। শৈবাল চাষে খরচ কম কিন্তু আয় অনেক বেশি। এছাড়া সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে খাবারযোগ্য সবুজ, লাল ও বাদামি রঙের শৈবাল চাষের সবচেয়ে উপযুক্ত এলাকা, দেশের উপকূলীয় অঞ্চলে ৭৬টি উপজেলার বাসিন্দার বেশিরভাগই মৎস্য আহরণ, বিপণন ও মৎস্য সংক্রান্ত কাজের সঙ্গে সম্পৃক্ত। এদের বিকল্প আয়ের বড় একটি উৎস হতে পারে সামুদ্রিক শৈবাল চাষ। দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বাণিজ্যিকভাবে শৈবাল চাষ করা হলে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে হাজারও মানুষের কর্মসংস্থানসহ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, জাপানের জিডিপির ২১% আসে সামুদ্রিক শৈবাল রফতানি এবং এই থেকে উৎপাদিত সামগ্রী থেকে। চীনের ১৪-১৫% ও কোরিয়ার ৮-১০% জিডিপি গড়ে এই খাত থেকে আসে। বর্তমানে চীনের দখলে ৫০% এবং ইন্দোনেশিয়ার দখলে ৩৭% সামুদ্রিক শৈবালের বাজার। ইন্দোনেশিয়ার প্রধান রফতানি দ্রব্যই হলো সামুদ্রিক শৈবাল। বাংলাদেশেও সামুদ্রিক শৈবাল উৎপাদন ও রফতানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কারণ, এখানকার ৭২০ কিলোমিটার উপকূলীয় এলাকায় শৈবাল চাষ করা গেলে ২-৩ বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারের একটি অংশ সহজে দখল করা যাবে। সে হিসেবে ২ লাখ টন শুকনো শৈবাল রফতানি করতে পারলে রফতানি আয় দাঁড়াবে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার।
পাশাপাশি, সাবান, শ্যাম্পু ও পোলট্রি ফিড তৈরির কাঁচামাল হিসেবে সামুদ্রিক শৈবাল প্রয়োজন। প্রতি বছর দেশের বিভিন্ন শিল্পের জন্য ২৮ হাজার কোটি টাকার কাঁচামাল কেনা হয়। এক্ষেত্রে যদি সামুদ্রিক শৈবাল দেশেই ব্যবহার করা যায় তাহলে ১৬ হাজার কোটি টাকার সাশ্রয় হবে।
প্রসঙ্গত, সমুদ্রকে বলা হয় সম্পদের আধার। সমুদ্র সম্পদ নিয়ে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বদলে দিতে পারে দেশের অর্থনীতি। সমুদ্রের অন্যান্য সম্পদের মতো সামুদ্রিক শৈবালও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। তাই এতে সরকারের যথাযথো গুরুত্ব প্রদান ও সার্বিক পৃষ্ঠপোষকতা জরুরি। এসব খাতে অনুসন্ধানের জন্য প্রচুর বিনিয়োগ দরকার। ব্লু-ইকোনমি হলো টেকসই সমুদ্র অর্থনীতি, যেখানে সমুদ্রকে প্রাণবন্ত ও সুস্থ রাখতে সহায়তা করতে এর ইকোসিস্টেমের দীর্ঘমেয়াদি সক্ষমতার সঙ্গে অর্থনৈতিক কার্যক্রমের ভারসাম্য রাখতে হয়। বাংলাদেশের সমুদ্র অর্থনীতি এর ব্যতিক্রম নয়। এর সাগরের নীল পানির নিচে রয়েছে ব্যাপক সম্পদ। এ সম্পদের ব্যবহার ও সংরক্ষণের জন্য দরকার নীতি সহায়তা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












