সভা-সমাবেশ ঘিরে রাজধানীতে তীব্র যানজট
নানা দাবিতে গত দুই দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন, ফোরাম ও বঞ্চিতরা। এতে গত রোববারের মতো গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীমও (সোমবার) রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়েছে।
রাজধানীর পল্টন, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার এলাকা ঘুরে যানজটের এই চিত্র দেখা গেছে।
এসব এলাকা ঘুরে দেখা যায়, চাকরি জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি বন্ধ, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণসহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড়, জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে বিভিন্ন সংগঠন, ফোরাম ও বঞ্চিতরা সভা-সমাবেশ করছে। ১৭ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মিডওয়াইফ ও নার্সরা। একই স্থানে চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মহিলা স্বেচ্ছাসেবীরা। এছাড়া আন্দোলনে দেখা যায় আরও বেশ কিছু সংগঠনকে।
সচিবালয়ের সামনে বিভিন্ন দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেন গ্রাম পুলিশের সদস্যরা, বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তারা, মৎস্য অধিদফতরের আওতাধীন এনএটিপি-২ এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) কল্যাণ ফোরাম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’।
এসব সভা সমাবেশের কারণে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘœ ঘটে। সৃষ্টি হয় যানজট। শাহবাগ মোড় অবরোধ করে আরেকটি সংগঠনের অবস্থান নেওয়ার কারণে শাহবাগসহ কারওয়ান বাজার ও বাংলামোটরেও সৃষ্টি হয় যানজট। স্বল্প দূরত্বে যেতে যানবাহনগুলোকে ব্যয় করতে হয় দীর্ঘ সময়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যানজটে বসে বিরক্ত হয়ে অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়। অনেক বাস যাত্রী নেমে যাওয়ায় ঘুরিয়ে ফেলা হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।