হাসনাতকে আইনমন্ত্রী:
সব পড়েছেন, কেবল মূল আইনটাই এড়িয়ে গেছেন
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাতের সমালোচনার কড়া জবাব দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের সময় এই পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনা ঘটে। প্রস্তাবিত আইনের মূল বিষয়বস্তু এড়িয়ে সংসদ সদস্য কেবল রাজনৈতিক মাঠের উপযোগী মুখরোচক বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন মন্ত্রী। এই বিলের প্রধান লক্ষ্য হলো অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ আইনি কাঠামো তৈরি করা।
এর আগে আলোচনায় অংশ নিয়ে বর্তমান পদক্ষেপকে দেশ পেছানোর একটি আদর্শ উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছিলো হাসনাত। ২০০৯ সালের আইনটিকে সে সরাসরি বিরোধী দল দমনের হাতিয়ার বলে অভিযোগ করে।
এসব আপত্তির জবাবে আইনমন্ত্রী আগের অধ্যাদেশের বিভিন্ন ত্রুটি তুলে ধরে জানান, পূর্বের নিয়মে তদন্ত বা জরিমানার বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা ছিল না। মানবাধিকার কমিশন নিজেই যখন বাদী হিসেবে মামলা দায়ের করে, তখন প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা ক্ষুণœ হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এমনকি গুম সংক্রান্ত কমিশনের বিষয়েও ওই আইনে ব্যাপক অস্পষ্টতা বিদ্যমান ছিল।
সংসদ সদস্যের সমালোচনাকে পল্টন ময়দান বা রাজপথের জন্য বেশি মানানসই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। তিনি জানান, বিলের প্রথম লাইনেই স্পষ্ট করে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সবার সঙ্গে অধিকতর যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। মানবাধিকার রক্ষায় প্রতিষ্ঠানটির কার্যক্রমে যাতে কোনো ধরনের স্থবিরতা বা শূন্যস্থান তৈরি না হয়, সেটি নিশ্চিত করা জরুরি। এই সাময়িক শূন্যতা এড়াতেই মূলত আগের আইনটি আপাতত পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি :
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ৪২ দিনে দেশে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, আমরা চাই না আর কোনো মা তার সন্তানকে ক্রসফায়ারের নামে হারান কিংবা গুমের শিকার হন। সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু আমরা সেই পথে হাঁটিনি।
গুম প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধ। এ বিষয়ে এরইমধ্যে কঠোর আইন করা হলেও ২০২৫ সালের অধ্যাদেশে ‘গুম কমিশন’ সংক্রান্ত সংজ্ঞায় অস্পষ্টতা ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)