সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীজুড়ে যানজট
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৬ মে, ২০২৩ খ্রি:, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বিভিন্ন রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে বিকেলে অফিস শেষে বেড়েছে যানজট। সাপ্তাহিক ছুটির আগে এদিন মূলত ঢাকায় যানজট বেশি থাকে। অনেকে অফিস শেষে গ্রামের বাড়ি যান। আবার অনেকে নানা কাজে বাইরে বের হন।
অফিস শেষে ধানমন্ডি থেকে সায়েদাবাদ যাওয়া আসাদুজ্জামান বলেন, অফিস শেষ করে বাড়ি যাচ্ছি। জরুরি কাজ আছে। ধানমন্ডি থেকে বাসে উঠেছি। সায়েন্সল্যাবে যানজটে পড়েছি। দেড় ঘণ্টা সময় লেগেছে যাত্রাবাড়ী যেতে।
ফরহাদ নামের আরেক যাত্রী বলেন, সদরঘাট থেকে শান্তিনগর আসতে এক ঘণ্টা সময় লেগেছে। গুলিস্তান-পল্টনে জ্যামের কারণে দেরি হয়েছে।
তাদের মতো বৃহস্পতিবার অফিসগামী বা অফিস শেষে প্রায় সবাইকে যানজটে পড়তে হয়েছে। সায়েন্সল্যাব, কাঁটাবন, শাহবাগ, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান, মগবাজার মোড় প্রতিটি সিগন্যালেই দেখা গেছে যানজট।
এদিকে মিরপুর, ফার্মগেট, বিজয় সরণি, তেজগাঁওয়ের মোড়ে সকাল থেকেই যানবাহনের চাপ ছিল। মতিঝিল, কমলাপুর, খিলগাঁও, মানিকনগর এলাকায়ও ছিল যানবাহনের চাপ।
সকালে কলাবাগান থেকে পুরান ঢাকায় অফিস করতে যাওয়া আফিফ বলেন, ১৫ মিনিটের রাস্তা। অথচ মোটরসাইকেলে যেতে লেগেছে প্রায় এক ঘণ্টা।
সপ্তাহের শেষদিনে রাস্তায় যানজট কিছুটা বেশি থাকে বলে জানান চালকরা। গুলিস্তানে ভিক্টর পরিবহনের এক চালক বলেন, পল্টন, কাকরাইল, রামপুরা এসব জায়গায় প্রতি বৃহস্পতিবারই যানজট থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)