সন্ত্রাসী ড্রাম্পের শরীরে দেখা দিচ্ছে ‘ভয়াবহ’ উপসর্গ
মার্কিন সন্ত্রাসী ড্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। তার চিকিৎসক যেখানে তাকে ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী দাবি করছে, সেখানে এক মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ ড্রাম্পের দৃশ্যমান কিছু শারীরিক উপসর্গ ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. জোনাথন দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে ড্রাম্পের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছে।
তার মতে, ড্রাম্পের কিছু দৃশ্যমান উপসর্গ এবং শারীরিক পরীক্ষা নিয়ে প্রকাশিত তথ্য থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
ড্রাম্পের হাতে কালশিটে দাগের বিষয়টি তার আলোচনায় এসেছে। তার পা ফুলে যাওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছে ওই চিকিৎসক। হোয়াইট হাউসের এক চিকিৎসক এটিকে ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’ বা দীর্ঘস্থায়ী শিরাগত অপ্রতুলতা হিসেবে বর্ণনা করেছে। এই অবস্থায় শরীরের বিভিন্ন অংশ থেকে হৃদযন্ত্রে রক্ত ফিরিয়ে নিতে শিরাগুলোর সমস্যা হয়।
তবে ডা. জোনাথনের প্রশ্ন, মে মাসে তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে পা ফুলে যাওয়ার বিষয়টি উল্লেখ না থাকলে পরে দেখা দেওয়া সমস্যাটিকে কীভাবে ওই রোগ হিসেবে শ্রেণিবদ্ধ করা হলো।
জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে ড্রাম্পের জেগে থাকতে কষ্ট হচ্ছে বলে উল্লেখ করেছে ওই চিকিৎসক। সে এটিকে অতিরিক্ত দিনের বেলা ঘুমঘুম ভাব হিসেবে বর্ণনা করেছে।
গত মে মাসে স্বাস্থ্য পরীক্ষার পর ড্রাম্পের চিকিৎসক জানিয়েছিলো, ৮০ বছর বয়সী ড্রাম্প এখনো ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী।
তার স্বাস্থ্য নিয়ে আরেকটি প্রশ্ন উঠেছে ২০২৫ সালের অক্টোবরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার হৃদযন্ত্র ও পেটের উন্নত ইমেজিং পরীক্ষা নিয়ে। তার চিকিৎসকের বক্তব্য ছিলো, সম্ভাব্য সমস্যা আগেভাগে শনাক্ত করা এবং তার সামগ্রিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য এসব পরীক্ষা করা হয়েছিলো।
এতে প্রশ্ন উঠেছে, এত বিস্তৃত পরীক্ষা কেন করা হয়েছিলো এবং এর প্রয়োজনীয়তার বিষয়ে জনগণকে বিস্তারিত জানানো হয়নি কেন?
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।