সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ জন গ্রেপ্তার
, ২৫ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার ঘটনায় আটক ৫৭ জনের মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বাকি ৩১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন।
পুলিশ জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে গত বুধবার দুপুরে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে সেখান থেকে ৫৭ জনকে আটক করা হয়।
শাহবাগ থানার ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন এক দল শিক্ষার্থী। বুধবার দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন তারা।
আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমরা সমতার ভিত্তিতে ফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বঞ্চিতদের ফল পুনরায় মূল্যায়ন করা হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)