সচিবালয়ে কর্মরতরাও রেশন পাবেন
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সচিবালয়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রেশন দেওয়ার সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় থেকে এ সুপারিশ সম্বলিত আবেদনপত্র পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ সুপারিশ করেছিল খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (২৫ মার্চ) এ সুপারিশ করে খাদ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দুদকের মতো বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধা দিতে গত ১২ মার্চ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ওই আবেদনের সূত্র ধরে অর্থ সচিবকে লেখা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দুদকে র কর্মকর্তা-কর্মচারীদের মতো রেশন সুবিধা দেওয়া সংক্রান্ত প্রস্তাবটি অনুকূল বিবেচনার জন্য সুপারিশসহ নির্দেশক্রমে পাঠানো হলো। এতে খাদ্য উপদেষ্টার অনুমোদন রয়েছে।
এ দিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো সংগঠন দুটির যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)