সচিবদের কাছে উপদেষ্টাদের নির্ভরতা নাকি জিম্মিদশা!
- আমলাতন্ত্রের গ্যাঁড়াকলে দেশ?
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মেধা, যোগ্যতা, বিষয়ভিক্তিক পারদর্শিতা, অভিজ্ঞতার বদলে এনজিওকেন্দ্রিক উপদেষ্টা পরিষদ গঠন করায় উপদেষ্টাদের বেশির ভাগই যেন আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ফ্যাসিস্ট হাসিনার অলিগার্ক আমলারা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে যেভাবে পরামর্শ দিচ্ছে উপদেষ্টারাও তেমনি সিদ্ধান্ত নিচ্ছেন।
প্রশাসনযন্ত্র হাসিনার অলিগার্ক আমলাদের নিয়ন্ত্রণে থাকায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি ও খুনের দায়ে অভিযুক্ত কর্মকর্তারা নির্বিঘেœ দেশত্যাগ করার সুযোগ পাচ্ছে। প্রশাসনের আমলারা নিজেদের স্বার্থ রক্ষায় সরকারকে হুমকি ও আল্টিমেটাম দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছে, উপদেষ্টারা দুর্বল হওয়ায় প্রজাতন্ত্রের কর্মচারী সচিব, যুগ্মসচিব, ডিসিসহ আমলারা সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকারকে হুমকি দেয়ার মতো স্পর্ধা দেখাচ্ছে। এই আমলারা ১৫ বছর হাসিনাকে খুশি করতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের উপনিবেশ করে রেখেছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে সহায়তা করেছে, দিল্লির স্বার্থে ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করে তা এখনো গোপন রেখেছে। হাসিনা পালিয়েছে কিন্তু উপদেষ্টাদের আমলারা রয়ে গেছে। তাদের ওপর উপদেষ্টাদের নির্ভরতায় ‘চলছে তো চলুক’ মানসিকতার সরকারি কর্মর্কতারা সরকারি চাকরির শর্ত ভেঙে সরকারকে হুমকি দিচ্ছে। ফলে সচিবদের কাছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা জিম্মিদশায় পড়েছেন নাকি আমলাদের ওপর নির্ভরশীল হয়ে রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গ করে আমলাদের হুমকি নিয়ে বিতর্ক উঠেছে। এ ধরনের হুমকিকে ঔদ্ধত্যপূর্ণ মনে করছেন কেউ কেউ। তবে অনেকেই বলছেন, দিল্লির ইন্ধনে আমলারা এত সাহস দেখাচ্ছে। এখনই সরকার কঠোরভাবে আমলাদের দমন না করলে চরম পরিণতির আশঙ্কা রয়েছে। প্রশ্ন উঠেছে, বর্তমান সরকার কি আমলাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে?
আমলাদের হুমকি এবং সচিবালয়ে অগ্নিকা- নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। নেটিজেনদের অনেকেই বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই হাসিনার অলিগার্ক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবদের অপসারণ এবং তাদের বিচারের মুখোমুখি না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যে সব আমলা দীর্ঘ ১৫ বছর দিল্লির তাঁবেদার হাসিনাকে খুশি করার প্রতিযোগিতা করেছে, দিল্লির তাঁবেদারি করে পুলকিত হতো এবং ঢাকার স্বার্থের বদলে দিল্লির স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল; তারাই এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়ে গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ঢাকার সচিবালয়ের আমলারা কি দিল্লির অনুগত?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)