সচল হচ্ছে অর্ধশত বন্ধ রেলস্টেশন
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জনবল সংকটের কারণে ধাপে ধাপে বন্ধ হয়ে যায় পূর্বাঞ্চল রেলের মোট ৪৮টি স্টেশন। এর মধ্যে ৪৭টি ‘বি’ ক্যাটাগরির এবং একটি ‘এ’ ক্যাটাগরির স্টেশন রয়েছে।
তবে বন্ধ ঘোষণার পর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব রেলস্টেশন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
রেল মন্ত্রণালয় সূত্র জানা গেছে, জনবল সংকট নিরসনের লক্ষে সম্প্রতি ৫৫৭ জন সহকারী স্টেশনমাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এবং শিগগিরই এ পদে আরও উল্লেখযোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। এছাড়া মাঠ পর্যায়ে অন্যান্য শূন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। পূর্বাঞ্চল রেলওয়ের বিভিন্ন সেকশনে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শেষপর্যায়ে রয়েছে। কাজ সম্পন্ন হলে ধাপে ধাপে স্টেশনগুলো চালু ও নতুন নতুন ট্রেনের মাধ্যমে রেলওয়ের যাত্রীসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সূত্র মতে, অচল স্টেশনগুলো সচল করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত জানতে চেয়ে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে সর্বশেষ গত বছরের ১১ নভেম্বর রেলওয়ে সদর দপ্তরে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর ইতিবাচক মতামত দেয় রেলওয়ের পরিবহন বিভাগ। ফিরতি চিঠিতে প্রধান প্রকৌশলীকে বন্ধ থাকা ৪৮টি স্টেশন গুরুত্ব বিবেচনায় তিন ধাপে চালু করার প্রস্তাব দেওয়া হয়। প্রথম ধাপে ২১টি, দ্বিতীয় ধাপে ১৯টি এবং তৃতীয় ও সর্বশেষ ধাপে আটটি স্টেশন চালু করা হবে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পূর্বাঞ্চল রেলওয়ের বন্ধ থাকা ৪৮টি স্টেশন পুনরায় চালু করার এ উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে শুধু স্টেশন চালু করলে হবে না, প্রয়োজনীয় সংখ্যক ট্রেনের পাশাপাশি যাত্রীসেবার মানও বাড়াতে হবে। বন্ধ স্টেশনগুলো সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে চালু করার তাগিদ দেন নাগরিক নেতা নাজের হোসাইন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)