শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর
নিজস্ব সংবাদদাতা:
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায় ঘোষণা হবে আগামী ১৭ নভেম্বর।
আজ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে।
শেখ হাসিনা ছাড়া মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং চৌধুরী মামুন কারাগারে রয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।