শীতের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে কুয়াশা
কনকনে শীতের সঙ্গে ভারী কুয়াশার বিস্তৃতি ঘটছে দেশ জুড়ে। কনকনে ঠান্ডার সঙ্গে জনজীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা। মধ্যরাত থেকে সকাল অব্দি ঘন কুয়াশার চাদরে আবৃত হচ্ছে শহর-বন্দর-জনপদ। দিবসের প্রথম ভাগে কুয়াশার আস্তরণ ভেদ করে অধিকাংশ এলাকায় সূর্যালোকের দেখা মিলছে না। বিমান ও নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দৃষ্টিসীমা হরণ করছে কুয়াশাচ্ছন্ন আবরণ। শুধু উত্তরাঞ্চল নয়, সারা দেশেই এখন শীতের প্রকোপ।
রাজধানীসহ সারা দেশেই ঠান্ডা জেঁকে বসেছে। বেড়েছে শীতের অনুভূতি। ভারী কুয়াশার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়েছে একাধিকবার। দেশের নদী অববাহিকা ঢেকে যাচ্ছে কুয়াশায়। প্রায় রাতভর পাটুরিয়া-দৌলতদিয়ার ব্যস্ততম নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ১১ ঘণ্টা পর চালু হয় ফেরি। ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কমেছে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। এছাড়া অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত থাকতে পারে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কুয়াশার পরিমাণ সামান্য হ্রাস পেয়েছে এবং দক্ষিণ-পূর্বে বেড়েছে। আজ ঠান্ডার পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, আজ জুমুয়াবার সকাল ১০টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের সব নদ-নদীতে প্রচ- ঘন কুয়াশা থাকবে। সকাল ১০টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, রবিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সড়ক-মহাসড়কগুলো মাঝারি থেকে ভারী কুয়াশায় ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নৌযান চলাচল প্রচ- ঝুঁকিপূর্ণ।
দেশের সব বড় নদ-নদীতে ভারী কুয়াশার আস্তর থাকবে। রাতে দূরপাল্লার বাস-ট্রাকসহ সব পরিবহন চলাচলে গতিসীমা সীমিত করতে হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।