শীতের আগেই ঢাকায় তীব্র গ্যাস সংকট
নিজস্ব প্রতিবেদক:
এখনো শীত আসেইনি। এরই মধ্যে রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। সকালের নাশতা কিংবা রাতের খাবার রান্না- কোনো সময়ই মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাবাসী। কেউ কেউ বাধ্য হয়ে বিদ্যুৎচালিত হিটার বা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছেন, যা খরচও বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ।
রাজধানীর আজিমপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, আরামবাগ, খিলগাঁও, বাড্ডা, বাসাবোসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এক মাসের বেশি সময় ধরে গ্যাসের চাপ একেবারে কম। দিনে খুব কম সময়ই গ্যাস থাকে। যেটুকু সময় গ্যাস পাওয়া যায় তাতে রান্না করা কষ্টকর। মিটমিট করে জ্বলা চুলায় ভালোভাবে রান্না করাই যেন দায়। চুলায় রান্না বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।
গ্যাসের সরবরাহ একেবারেই কম থাকায় বাধ্য হয়ে অনেকেই বৈদ্যুতিক হিটার ও সিলিন্ডারে দিকে ঝুঁকছেন। এতে বাড়তি খরচ হচ্ছে। সব মিলিয়ে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে।
যাত্রাবাড়ীর বাসিন্দা ইসরাফিল আলম বলেন, গ্যাসের বিল তো প্রতি মাসেই দিতে হয়। যখন গ্যাস থাকে না তখন বৈদ্যুতিক হিটারে রান্না করতে হচ্ছে। দুদিক থেকেই খরচ হচ্ছে। আমাদের মতো নিম্ন আয়ের পরিবারকে অনেক হিসাব করে চলতে হয়। বাড়তি খরচ চালানো আমাদের জন্য কষ্টের। ’
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেন, গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে দীর্ঘদিন ধরে মানুষকে এলপিজি কিনতে বাধ্য করা হচ্ছে। এসব এখন রাষ্ট্রের দর্শন হয়ে গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন তিতাস এগুলো করছে।
তিনি আরও বলেন, এগুলো দেখভাল করার দায়িত্ব বিউআরসির, সার্বিকভাবে দেখভাল করার দায়িত্ব পেট্রোবাংলা, মন্ত্রণালয়ের। কিন্তু তারা কেউ দেখভাল করে না। একজন সরকারি চাকরিজীবীর প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তার অবলিগেশন (বাধ্যবাধকতা) হচ্ছে এসব অব্যবস্থাপনা থেকে জনগণের জ্বালানি অধিকারকে সুরক্ষা দেবে। সেটি না করে জ্বালানি অধিকার খর্ব করা এবং জ্বালানি অধিকারবিরোধী কাজকর্মকে সুরক্ষা দিচ্ছে। এসব কাজকর্ম অবাধে চলতে সহায়তা করছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।