শীতলপাটি হতে পারে অন্যতম রপ্তানি পণ্য
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
শীতলপাটি একধরনের মেঝেতে পাতা আসন বা গালিচা। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটিরশিল্প। শীতলপাটির চাহিদা একসময় দেশব্যাপী সমাদৃত থাকলেও, সময়ের ব্যবধানে এটি এখন বিলুপ্তির পথে। বর্তমানে এই শিল্পের কাঁচামালের সংকট, পুঁজির অভাব এবং পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশায় পেশা বদল করছেন অনেক কারিগর। তবে পর্যাপ্ত সহায়তা পেলে শীতলপাটিই হতে পারে এ দেশের অন্যতম রপ্তানি পণ্য।
বাংলাদেশের বিভিন্ন স্থানে শীতলপাটি তৈরি হয়। তবে সিলেট এলাকায় বিভিন্ন স্থানে যে মানের শীতলপাটি তৈরি হয়, তা সর্বোৎকৃষ্ট। সিলেট অঞ্চলের সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় পাটিকররা তাদের নিপুণতার জন্য শত শত বছর ধরে প্রসিদ্ধ। প্রান্তিক এই শিল্পের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো। বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলপাটি এখন ইউনেসকো-ঘোষিত। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেসকো ২০১৭ সালে বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতলপাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
জানা যায়, পাবনা জেলার আটঘরিয়া গ্রামের শখানেক কারিগর শীতলপাটি তৈরির কাজ দল বেঁধে করে থাকেন। তবে নারীরাই এই শৈল্পিক বুননের কাজটি বেশি করে থাকেন। শীতলপাটি একই সঙ্গে কারুশিল্প ও লোকশিল্প। শহরে শোপিস এবং গ্রামে এটি মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। সিলেটের পর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা, বরিশাল, টাঙ্গাইল, কুমিল্লা ও লক্ষ্মীপুর অঞ্চলে মুর্তাগাছ জন্মে এবং সেই গাছ থেকে পাটি তৈরি হয়। রাজধানী ঢাকার নিউ মার্কেট, কাওরান বাজারে শীতলপাটি কিনতে পাওয়া যায়। এর দাম আকার অনুযায়ী বিভিন্ন রকম হয়। তবে নকশা করা পাটিগুলোর দাম বেশি হয়ে থাকে।
বর্তমানে প্লাস্টিক ও অন্যান্য পণ্যের দাপটে এবং ভূমির অভাবে শীতলপাটির কদর কমেছে। তবে এই শীতলপাটি দিয়ে তৈরি কলমদানি, ব্যাগ, টিস্যু বক্স, রানারসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। এই শীতলপাটিই হতে পারে রপ্তানির অন্যতম পণ্য। ১৫ থেকে ২৯ বছর ব্যবহার করা যায় একেকটা শীতলপাটি। দেশীয় এই শিল্পের উপযুক্ত প্রচার ও প্রসারের মাধ্যমে ই-কমার্স সেক্টরেও সম্ভাবনার এই শিল্পের নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। তবে এই পাটিশিল্পের শিল্পী ও শিল্প রক্ষায় প্রয়োজন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)