সুন্নত মুবারক তা’লীম
শীতকালে চাদর পরিধান করা খাছ সুন্নত মুবারক (২)
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
বড় চাদর:
বড় চাদরের দৈর্ঘ্য ছিল ৬ হাত এবং প্রস্থ ছিল সাড়ে তিন হাত। এ প্রসঙ্গে আল্লামা ফক্বীহ হযরত শায়েখ মাজদুদ্দীন মুহম্মদ ইবনে ইয়াকুব সিরাজী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وَكَانَ يَلْبَسُ الرِّدَاءَ فِي بَعْضِ الْأَحْيَانِ، طُولُ الرِّدَاءِ سِتَّةُ أَذْرُعٍ وَعَرْضُهٗ ثَلَاثَةُ أَذْرُعٍ وَشِبْرٌ.
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো কখনো চাদর মুবারক পরিধান করতেন। সেই চাদর মুবারকের দৈর্ঘ্য ছিল ৬ হাত এবং প্রস্থ ছিল সাড়ে তিন হাত। (সিফরুস সায়াদাহ- ১৯৮)
হযরত আল্লামা ওয়াকিদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
إِنَّ طُولَ رِدَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ سِتَّةَ أَذْرُعٍ فِيْ عَرْضِ ثَلَاثَةِ أَذْرُعٍ.
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রিদা বা চাদর মুবারকের দৈর্ঘ্য ছিল ছয় হাত এবং প্রস্থ ছিল তিন হাত। (ফাতহুল বারী- ২/৪৯৮)
চাদর মুবারকের রং:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিভিন্ন রঙের চাদর মুবারক পরিধান করেছেন। যেমন- কালো, সবুজ, সাদা, ঘিয়া, ধূসর, গন্ধম, খয়েরী। কখনো মোটা ও চিকন পাড় বিশিষ্ট, ডোরা কাটা, নকশা খচিত চাদর মুবারকও ব্যবহার করেছেন। হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
عَنْ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ.
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, “আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে পথ চলছিলাম। সে সময় উনার জিসিম মুবারক-এ নাজরানের তৈরি মোটা পাড় বিশিষ্ট একখানা চাদর মুবারক ছিল। (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বুখারী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে- একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কালো রঙের একখানা চাদর মুবারক পরিধান করা দেখে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! “আপনার মহাসম্মানিত নূরুল মুজাসসাম মুবারকে (মহাসম্মানিত জিসিম মুবারকে) এই কালো রঙের চাদর মুবারকখানা কতইনা সুন্দর দেখাচ্ছে।” (আখলাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - ১৭৭)
হযরত উরওয়া ইবনে যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
إِنَّ ثَوْبَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يَخْرُجُ فِيهِ إِلَى الْوُفُودِ وَرِجَاؤُهٗ حَضْرَمِيٌّ طُوْلُهٗ اْربعة اْفوع، وَعَرْضُهُ فُواعَان وَشِبْرٌ.
অর্থ: “যে মুবারক পোশাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিভিন্ন গোত্রের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ দিতেন তা ছিল সবুজ রঙের। সেই মহাসম্মানিত চাদর মুবারক উনার দৈর্ঘ্য ছিল চার হাত আর প্রস্থ ছিল আড়াই হাত। (মুসলিম শরীফ)
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৬)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৫)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৪)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৯)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কিছ্ছা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












