শিশু পরিচর্যা (জন্মের তৃতীয় মাস)
মনস্তাত্বিক পরিবর্তন:
* খুশি, আনন্দ ও ব্যাথার প্রাথমিক আবেগের সাথে পরিচয় হয়।
* মুখে হাসির রেখা স্পষ্ট হয়।
* দুলুনি বা ঝুলুনি উপভোগ করে।
সামাজিক পরিবর্তন:
* অন্যদের মুখভঙ্গী বোঝার চেষ্টা করে।
* হাসি মুখ দেখে স্বস্তি বোধ করে।
শিশুর টীকা:
২ মাস বয়স থেকেই সাধারণত শিশুর টীকা দেয়া শুরু হয়। সময়মত প্রয়োজনীয় সব টিকা দেবার ব্যপারে সচেতন থাকবেন। অন্যান্য ব্যাপারে স্বাস্থ্যখাতে অনেক দুর্বলতা থাকলেও, আমাদের দেশে সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র বাচ্চাদের টিকাদানের জন্য যথেষ্ট ভালো ও নির্ভরযোগ্য ব্যাবস্থা রয়েছে।
কিভাবে এ মাসে আপনার শিশুর বিকাশে সাহায্য করবেন:
গবেষণায় দেখা গেছে যেসব শিশুর বাবা মা তার সাথে প্রচুর কথা বলে সেসব শিশুর আইকিউ এবং ভোকাবুলারী অন্য শিশুদের তুলনায় অনেক ভাল থাকে। তাই শিশুর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন বিভিন্ন বস্তুর নাম বলুন। সে এসব শব্দ এখন উচ্চারণ করতে না পারলেও সবকিছুই তার মস্তিষ্কে সংরক্ষিত হচ্ছে।
তার চোখ ও হাতের সমন্বয় বাড়ানোর জন্য কোন জিনিস বাড়িয়ে ধরে দেখুন সে তা ধরতে চেষ্টা করছে কিনা। শিশুরা সাধারণভাবেই স্পর্শ পেতে ভালবাসে। এটি তাদের বৃদ্ধি এবং বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিশুর ত্বক থেকে চামড়ার সংস্পর্শে শুধুমাত্র আপনার সাথে তার বন্ধনকেই গাঢ় করবেনা এটা যখন সে বিরক্ত হয়, সে অস্বস্তি বোধ করে তখন তাকে সান্ত¡নাও দেয়।
কোন জিনিস নিয়ে ফালইয়াফরাহু, খুশি বা আনন্দ প্রকাশ আপনার শিশুর জন্য ভালো ব্যাপার, আর এটা তার মানসিক ও শারীরিক দক্ষতা গড়ে তুলতে তাকে সাহায্য করে। কীভাবে জিনিস হাতে ধরতে হয় সেটা শিখে নেওয়া আপনার শিশুর কাছে একটা পুরো নতুন জগতের দরজা খুলে দেয়। এছাড়াও এটা আপনার শিশুর নিজে কাজ করার, যেমন খাওয়া, দাঁত মাজা, পড়া, লেখা এবং নানা কাজকর্ম করার প্রথম পদক্ষেপ।
জন্মের সময় থেকেই আপনার শিশুর আঁকড়ে ধরার একটা সহজাত ক্ষমতা থাকে। প্রথমে মজাদার জিনিস দেখেই সে খুশী হয়, তবে ক্রমশ সে ঐগুলি হাত দিয়ে আঁকড়ে ধরতে চাইবে। প্রায় ৩ মাস বয়স থেকে সে এই কৌশল ব্যবহার করতে শুরু করবে। আপনার শিশুকে এই কৌশলটা শেখানোর জন্য রঙ-বেরঙের জিনিসপত্র দিলে ভাল হয়। ওর নাগালের মধ্যে জিনিস দোলাতে থাকুন। দেখুন ও কীভাবে সেটা আঁকড়ে ধরার চেষ্টা করে!
বাচ্চাকে আলতো মাসাজ করতে পারেন। হাতে সামান্য বেবি অয়েল নিয়ে ঘষে তা হালকা গরম করে নিন। এরপর বাচ্চার চোখে চোখ রেখে তার সাথে কথা বলতে বলতে বা মৃদু স্বরে হামদ-নাত বা ক্বাছিদা শরীফ শুনাতে শুনাতে মাসাজ করুন। যদি সে উপভোগ না করে তবে মাসাজ থামিয়ে দিন। আপনার আলতো স্পর্শই তার জন্য যথেষ্ট।
এখন যেহেতু সে আস্তে আস্তে ধরতে শিখছে তাই হালকা এবং ধরতে সুবিধা এমন কিছু তাকে ধরতে দিন। যেসব জিনিস শিশুর পক্ষে মুখে দেওয়া নিরাপদ তেমন জিনিস বেছে নিন। ঐগুলি পরিষ্কার করা সহজ হওয়া উচিত এবং ঐগুলিতে ধারালো কোণা, সুতো বা ছোট টুকরো থাকা উচিত না। সে হয়তো একটা হাত দিয়ে জিনিস ধরে থাকতে পছন্দ করবে। তাই বলে সে বামহাতি না ডানহাতি সেটা আপনি এখনই বুঝতে পারবেন না।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক ইসলামী শরীয়ত মুতাবিক পরিচর্যা করে গড়ে তুলার তাওফিক দান করেন। আমীন! (ইনশাআল্লাহ চলবে)
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।