সম্পাদকীয়-১
শিশু কিশোরদের মাঝে ডায়াবেটিসের প্রকোপ ভয়াবহ এবং মারাত্মক ঝুকিপূর্ণভাবে বাড়ছে। শিশু-কিশোরদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও প্রতিরোধে জরুরীভাবে নজর দেয়া উচিত ইনশাআল্লাহ।
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
শুধু প্রাপ্তবয়স্করাই নয়, বাংলাদেশে শিশুরাও এখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। এ সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। ফলে শিশুর স্বাভাবিক জীবন যেমন ঝুঁকিতে পড়ছে তেমনি টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুর চিকিৎসা ব্যয়ও বাড়ছে। এজন্য শিশুদের টাইপ-১ ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়া উচিত।
নানা কারণে দেশে শিশুদের ডায়াবেটিস বাড়ছে। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে বদলেছে জীবনযাপনের পদ্ধতি। ক্রমবর্ধমান নগরায়ণের ফলে হাটার মাঠ হারিয়ে যাচ্ছে। রাজধানীসহ জেলা শহরগুলোয় ভাড়া বাড়ি কিংবা ফ্ল্যাটে পরিচালনা করা হচ্ছে স্কুল। সেখানে নেই হাটার মাঠ ও শিশুর মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ। শিশুদের মধ্যে প্রযুক্তিনির্ভরতা বাড়ছে। পরিবর্তন এসেছে খাদ্যাভ্যাসেও। পাঠ্যক্রমও বাড়াচ্ছে শিশুদের অত্যধিক মানসিক চাপ। এসব কারণে শিশুদের শরীরচর্চা কিংবা শারীরিক পরিশ্রম অনেকাংশে হ্রাস পেয়েছে। ফলে শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।
এমনকী পাঁচ থেকে নয় বছরের বাচ্চাদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যায় টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে এই রোগের প্রকোপে তারা উদ্বিগ্ন, কারণ এতে তাদের ভবিষ্যতে হৃদরোগ এবং কিডনির রোগে ভোগার হুমকি তৈরি হচ্ছে। এছাড়া, অকালে দৃষ্টিহীনতার ঝুঁকিও রয়েছে।
ডায়াবেটিস আক্রান্ত শিশু অতিমাত্রায় প্রস্রাব করে, নতুন করে বিছানায় প্রস্রাব করতে শুরু করে। পিপাসা ও ক্ষুধা বেড়ে যায়। পর্যাপ্ত খাবার খেলেও ওজন বাড়ে না বা দ্রুত ওজন কমতে থাকে। শরীর দুর্বল লাগে, দৈনন্দিন কর্মে আগ্রহ কমে যায়, ঘন ঘন সংক্রমণের শিকার হতে পারে। জটিলতা সৃষ্টি হলে শ্বাসকষ্ট, বমি, পেটে ব্যথা, খিঁচুনি ও পানিশূন্যতা দেখা দেয়- এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে, যাকে ‘ডায়াবেটিক কিটোএসিডোসিস’ বলা হয়। দ্রুত চিকিৎসা না করালে মৃত্যুঝুঁকিও বেড়ে যায়।
ডায়াবেটিসে আক্রান্ত শিশুকে ইনসুলিনের ওপর নির্ভর করেই সারা জীবন কাটাতে হয়। দেশে ডায়াবেটিসে আক্রান্তদের অনেকেই দরিদ্র পরিবারের শিশু। তাই দীর্ঘ সময় ধরে সন্তানের ইনসুলিনের খরচ চালিয়ে যাওয়া বাবা-মায়ের পক্ষে কঠিন হয়ে পড়ে।
ডায়াবেটিস আক্রান্ত শিশুদের তদারকি করা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরা বাড়তি চাপ মনে করে। কারণ দেশের স্কুলগুলোতে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের যথাযথভাবে তদারকির জন্য স্বাস্থ্যকর্মী নেই।
শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শিশুর সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে এখনই সবাইকে সতর্ক হতে হবে। খাদ্যাভ্যাসসহ শরীরচর্চায় জোর দিতে হবে। টাইপ-২ ডায়াবেটিস যেহেতু প্রতিরোধযোগ্য সেজন্য দরকার জীবনযাপনে ও অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা। শিশুদের টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে কায়িক পরিশ্রম, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, সবুজ শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। শৈশবে যারা ওজনাধিক্য ও স্থূলতায় ভোগে, তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি।
সঠিক পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে হবে। বর্জন করতে হবে ফাস্ট ফুড, কোমলপানীয়, প্রক্রিয়াজাত খাদ্য। বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার ও টিফিনে তাদের অভ্যস্ত করা প্রয়োজন। প্রচুর শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবারের প্রতি উৎসাহী করতে হবে। প্রতিদিন নিয়ম করে কায়িক শ্রম করা জরুরি। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে, পাড়ায়, শহরের আবাসিক এলাকায় খোলা মাঠ ও পার্ক বা শিশুদের শরীয়ত সম্মত শারীরিক কসরতের জায়গার ব্যবস্থা করতে হবে। সরকারের পাশাপাশি সবাইকে এখনই এ রোগ প্রতিরোধে সচেতন হতে হবে। তা না হলে শিশুদের জীবন তথা দেশের আসন্ন ও আগামী ভবিষ্যৎ নিশ্চিত ঝুকির মধ্যে পড়বে। (নাউজুবিল্লাহ)
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












