শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট
বছরের পর বছর গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রপ্তানিমুখী শিল্পসহ অন্যান্য কারখানার উৎপাদন তীব্র সংকটের মুখে পড়েছে। টেক্সটাইল, সিরামিক, তৈরি পোশাকসহ দেশের প্রধান শিল্পের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের গ্যাসের চাপ যেখানে ১৫ পিএসআই (পার স্কয়ার ইঞ্চি) থাকার কথা, সেখানে সাধারণত ২ বা ৩ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে। আবার মাঝেমধ্যে গ্যাসের চাপ শূন্যও হয়ে যাচ্ছে।
ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহের মতো প্রধান শিল্পাঞ্চলে অবস্থিত কারখানাগুলোতে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। দেশে দৈনিক প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাসের প্রয়োজন। যেখানে বর্তমানে সরবরাহ আছে ৩ হাজার মিলিয়ন ঘনফুট। যার ফলে দিনে সরবরাহ ঘাটতি ১ হাজার এমএমসিএফ ছাড়িয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশে ১ হাজার ৮০০টি টেক্সটাইল মিল রয়েছে। এর মধ্যে ৭০০ স্পিনিং মিল। গ্যাস সংকটের কারণে ৫০ শতাংশ মিল বন্ধ হয়ে গেছে। এই সুযোগে ভারত থেকে বৈধ-অবৈধভাবে সুতা আমদানি হচ্ছে। আমাদের মিলগুলো পুরোদমে চালু থাকলে আরও ১ লাখ মানুষের কর্মসংস্থান হতো।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী চামড়া ও চামড়াজাত পণ্যের কারখানা স্থানান্তর হলেও আমাদের হাতছাড়া হচ্ছে। বিগত সরকারের লটুপাটের কারণে এসব কারখানা আমাদের দেশে স্থাপন করা সম্ভব হচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্য। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ব্যবসায়ীদের পুঁজি অর্ধেকে নেমে এসেছে। কিন্তু বর্তমানে যারা অর্থনীতির চালিকাশক্তি, কর্মসংস্থান তৈরি করছেন ব্যাংকগুলো তাদের সহায়তা করছে না। আমরা টাকা পাচ্ছি না। সিরামিক শিল্প সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর। গ্যাসকে কাঁচামাল হিসেবে বিবেচনা করা হয় এবং এ খাতে গ্যাসের বিকল্প জ্বালানি নেই।
খাত-সংশ্লিষ্টদের মতে, সিরামিক কারখানাগুলোতে গ্যাসের ১৫ পিএসআই চাপ প্রয়োজন কিন্তু তারা ২ বা ৩ পিএসআই পাচ্ছেন, মাঝেমধ্যে শূন্যেও নেমে আসছে।
এ বিষয়ে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম গতকাল বলেন, তাদর বেশিরভাগ কারখানা উৎপাদন ক্ষমতার ৫০ শতাংশে নেমে এসেছে। তীব্র গ্যাস সংকটের কারণে, আমাদের প্রতি মাসে প্রায় ৩০০ কোটি টাকা লোকসান হচ্ছে।
তিনি আরও বলেন, গত ৯ বছরে (২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত) সরকার গ্যাসের দাম প্রায় ৩৪৫ শতাংশ বৃদ্ধি করেছে এবং ২০২৩ সালে প্রায় ১৫০ শতাংশ মূল্য বৃদ্ধি করেছে এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সরকার তা রক্ষা করতে পারেনি।
জানুয়ারির শেষ সপ্তাহে দেশের শিল্প খাতের প্রধান চারটি শীর্ষ বাণিজ্য সংস্থা- বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ এবং বিটিটিএলএমইএ যৌথভাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে উৎপাদকরা লিখেছেন, কারখানাগুলো অপর্যাপ্ত গ্যাস চাপ এবং অনিশ্চয়তার ওপর পরিচালিত হচ্ছে এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্যাসের ঘাটতির কারণে শিল্পাঞ্চলে উৎপাদন ৫০-৬০ শতাংশ হ্রাস পেয়েছে; যা সরবরাহ শৃঙ্খল এবং কারখানার উৎপাদন ব্যাহত করেছে। তৈরি পোশাক খাতে সময়মতো কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না, যা সময়মতো সরবরাহ ব্যাহত করছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।