শিল্পখাত: বিদ্যুৎ-জ্বালানি সংকটে উৎপাদনে বিপর্যয়
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
জ্বালানি সংকটে দেশের শিল্প-কারখানায় উৎপাদন চরম সংকটের মুখে পড়েছে। নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে দিনে ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। কারখানাসহ অন্যান্য শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। এতে প্রতিষ্ঠানগুলো লোকসানের দিকে যাচ্ছে। অনেক কারখানার উৎপাদন অর্ধেকের চেয়েও কমে নেমে এসেছে।
গাজীপুরে প্রতিদিন গড়ে সাত ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে। এতে টেক্সটাইল, গার্মেন্টস ও অন্যান্য উৎপাদনমুখী শিল্প প্রায় স্থবির হয়ে পড়েছে। সাভার ও এর আশপাশে শিল্পাঞ্চল এলাকায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং তীব্র জ্বালানি সংকটে জনজীবন ও শিল্প উৎপাদন বিপর্যয়ের মুখে পড়েছে। সাভার পৌরসভা ও আশপাশের ইউনিয়নগুলোতে দিনে-রাতে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে দিনের অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় দেশের প্রধান রফতানি খাত তৈরী পোশাক, চামড়াসহ বিভিন্ন শিল্প কারখানার চাকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
অনেক কারখানায় জেনারেটর ব্যবহারের চেষ্টা করা হলেও ডিজেলের ঘাটতি এবং অতিরিক্ত মূল্যের কারণে মালিকরা হিমশিম খাচ্ছেন। জেনারেটর দিয়ে কারখানা চালাতে গিয়ে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে। আবার সব সময় ডিজেলও পাওয়া যাচ্ছে না। উৎপাদন লক্ষমাত্রা পূরণ না হওয়ায় বায়ারদের সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছেন না।
সব মিলিয়ে জ্বালানি সংকট ও বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে শিল্প-কলকারখানা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। মাসখানেক পরেই আসছে পবিত্র ঈদুল আজহা। যদি পরিস্থিতির দ্রুত উত্তরণ সম্ভব না হয় তাহলে গার্মেন্টস ফেক্টরিসহ রফতানিমুখী বিভিন্ন শিল্প-কলকারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেয়া সম্ভব হবে না- এমনটিই শিল্প-কলকারখানার মালিকরা বলছেন।
নারায়ণগঞ্জের তৈরী পোশাক কারখানার ব্যবসায়ী তৌহিদুর রহমান জানান, একদিকে লোডশেডিং অন্যদিকে তেল-গ্যাসের সংকটে কারখানার স্বাভাবিক উৎপাদন চালু রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সময়মতো পণ্য ডেলিভারি দেয়া যাচ্ছে না। সামনে ঈদ। কীভাবে যে ব্যয় সামাল দেবো- তা নিয়ে বড় চিন্তায় আছি।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় রফতানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে বিঘœ ঘটায় দেশে ডিজেল সংকট দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে রফতানিতে নি¤œমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে ক্রয়াদেশ কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ এতে বড় ভূমিকা রেখেছে। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না, ফলে বিশ^বাজারে বাংলাদেশের সক্ষমতা হুমকিতে পড়ছে। এই প্রেক্ষাপটে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে পদক্ষেপ জরুরি।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি-বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এ সময়ে জেনারেটর চালু থাকলেও প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় উৎপাদন স্বাভাবিক রাখা যাচ্ছে না। ফলে কারখানাগুলোতে উৎপাদন কমে গেছে। শিল্পাঞ্চলগুলোতে লোডশেডিংয়ের বিপরীতে জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উৎপাদন ও পণ্য শিপমেন্ট মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজার আবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সৃষ্ট জ্বালানি সংকটে বাংলাদেশের তৈরী পোশাক শিল্প নাজুক পরিস্থিতিতে পড়েছে। জ্বালানি সংকটের কারণে কাঁচামালের মূল্যবৃদ্ধি ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে।
পোশাক খাতের মতো টেক্সটাইল, চামড়া, ওষুধ, প্লাস্টিক, কৃষি প্রক্রিয়াজাতকরণ, টাইলস, স্টিল ও সিমেন্ট শিল্পও এখন চরম সংকটের মধ্যে রয়েছে।
একাধিক চামড়া ও তৈরী পোশাক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের অভাবে কারখানার উৎপাদন সক্ষমতা ৩০-৪০ শতাংশে নেমে এসেছে। নির্দিষ্ট সময়ে বিদেশি বায়ারদের পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
সালমা ট্যানারির মালিক সাখাওয়াত উল্লাহ বলেন, রোজার ঈদের পর আমাদের যেসব চামড়া ট্যানারিতে এসেছে, সে সবও আমরা সংরক্ষণ করতে পারছি না। দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকছে না। এক ঘণ্টা থাকলে আবার এক-দেড় ঘণ্টা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাশিয়া থেকে ছোড়া ২৪ ক্ষেপণাস্ত্রের সবকটিই বাধা ছাড়াই আঘাত হানল কিয়েভে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, সেই শিক্ষক বরখাস্ত
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে সুইমিং পুলে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবরোধ শুরুর পর থেকে আটটি সৌদি ট্যাংকারে হামলা, আটকা ২৯ জাহাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজারে সবকিছুর দাম চড়া, ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাব
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












